Monday, 7 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বাংলাবাজার জামে মসজিদের নতুন ভবণ নির্মানের ফান্ডরেজিং অনুষ্ঠানে প্রবাসীদের আর্থিক সহযোগিতা কামনা (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 121 বার

প্রকাশিত: March 5, 2024 | 1:03 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসের বাংলাবাজার জামে মসজিদের প্রস্তাবিত নতুন বহুতল ভবণ নির্মানের জন্য ফান্ডরেজিং ডিনার অনুষ্ঠিত হয়েছে। গত ৩ মার্চ রোববার সন্ধ্যায় ব্রঙ্কসের গোল্ডেন প্যালেসে এ ফান্ডরেজিং অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত মুসল্লিদের কাছ থেকে প্রায় ৩ লাখ ৭০ হাজার ডলারের মতো অর্থ প্রতিশ্রুতি পাওয়া যায়। খবর ইউএসএনিউজঅনলাইন.কম’র।
বাংলাবাজার জামে মসজিদের ফান্ডরেজিং কমিটির চেয়ারম্যান আলমাছ আলীর সভাপতিত্বে এবং মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবুল কাশেম মোহাম্মদ ইয়াহইয়া ও মসজিদের সাধারণ সম্পাদক লালন আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাবাজার জামে মসজিদের সভাপতি ডা. আবদুস সবুর।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফিলাডেলফিয়া বায়তুল মোকাররম জামে মসজিদের সভাপতি ডা. আব্দুল মালেক এমডি। বিশেষ অতিথি ছিলেন মসজিদ আল নূর স্ট্যাটান্ট আইল্যান্ডের ইমাম প্রফেসার ক্বারী গুলাম রাসুল, ব্রুকলীন মসজিদ বেলালের খতীব ড. মুফতি সৈয়দ আনসারুল করিম আল আজহারী ও ইসলামিক কালচারাল সেন্টার অব নিউইয়র্কের ৯৬ মসজিদের ইমাম ড. জাকির আহাম্মেদ।
পবিত্র কোরআন ও হাদিসের আলোকে আরো বক্তব্য রাখেন ব্রঙ্কস ইসলামিক কালচারাল সেন্টার মসজিদ বিলালের খতীব মাওলানা মোহাম্মদ মঈনুল ইসলাম ও বায়তুল আমান মসজিদের ইমাম ও খতিব মাওলানা আজির উদ্দিন। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হামি হাসান ও আবুল হোসেন।
অন্যদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাবাজার মসজিদের উপদেষ্টা পরিষদের সদস্য ইফতেখার সিরাজ ও মোহাম্মদ এন মজুমদার, মসজিদ আবু হুরায়রার সভাপতি আব্দুর রশিদ।
বাংলাবাজার মসজিদের প্রস্তাবিত নতুন বহুতল ভবণ প্রজেক্টের প্রেজেন্টেশান করেন আর্কিটেক্ট আশরাফ আলী। ফান্ডরেজিং ডিনারে মসজিদের কার্যকরী, উপদেষ্টা ও ফান্ডরেজিং কমিটি, মুসল্লী এবং সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অতিথিরা ইসলামের আলোকে মসজিদ প্রতিষ্ঠা এবং ইহকাল-পরকালের কল্যাণ সহ ইসলাম পরিপালনের দিক নির্দেশনা মূলক বিস্তারিত বক্তব্য প্রদান করেন। মসজিদকে ইবাদত বন্দেগীর সর্বশ্রেষ্ট স্থান হিসেবে উল্লেখ করে তারা মসজিদের আর্থিক সহযোগিতা করার জন্য সকলের নিকট অনুরোধ জানান।
মসজিদের সভাপতি ডা. আবদুস সবুর নতুন জায়গায় বহুতল মসজিদ ভবণ করার যৌক্তিকতা তুলে ধরে বলেন, স্থান সংকুলানের অভাবে বর্তমান মসজিদে জুমার নামাজে দু’টি পৃথক জামাত অনুষ্ঠিত হয়। তার পরও স্থান সংকুলান না হওয়ায় মুসল্লীদের বাইরে জুমার নামাজ আদায় করতে হয়। এজন্য এ প্রকল্প গ্রহণ করা হয়েছে। তিনি মসজিদের আর্থিক সহযোগিতায় এগিয়ে আসার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
ফান্ডরেজিং কমিটির চেয়ারম্যান আলমাছ আলী ফান্ডরেজিং অনুষ্ঠানকে সফল করার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে মসজিদ নির্মাণে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
আলমাছ আলী ইউএসএনিউজঅনলাইন.কমকে জানান, অনুষ্ঠানে সুধী ও মুসল্লীরা বাংলাবাজার জামে মসজিদের নতুন ভবণ নির্মানের জন্য প্রায় ৩ লাখ ৭০ হাজার ডলারের মতো অর্থ প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন।

সবশেষে বাংলাবাজার জামে মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ গিয়াস উদ্দিনের আত্মার মাগফিরাতসহ বিশ্বশান্তি কামনা করে দোয়া পরিচালনা করেন ইমাম প্রফেসার ক্বারী গুলাম রাসুল। পরে সকলকে ডিনারে আপ্যায়িত করা হয়।অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন মসজিদের কার্যকরী, উপদেষ্টা ও ফান্ডরেজিং কমিটির সদস্যরা। এর মধ্যে অন্যতম ছিলেন কমিটির সহ সভাপতি মো. আহসান রাসুল নাসির, মোহাম্মদ এ হাসান ও মোহাম্মদ আবু সাঈদ, সহ সাধারণ সম্পাদক শামিম উদ্দিন, কোষাধ্যক্ষ ইকবাল হোসেন, সহ কোষাধ্যক্ষ সোহেল চৌধুরী, কার্যকরী সদস্য মোহাম্মদ শাহজাহান, আজিজুল হক, মো. এহসানুল হক সানী, ওয়ালিউর রহমান, জাফর তালুকদার ও ইসলাম খান, ফান্ডরেজিং কমিটির সদস্য আব্দুল হাশেম হাসনু, দেওয়ান মাহমুদুল হক (ডা. রানা), মোহাম্মদ সাইফুর রহমান, সামাদ মিয়া জাকারিয়া এবং জামাল উদ্দিন।
মসজিদের জন্য সাহায্য পাঠাবার ঠিকানা : বাংলাবাজার জামে মসজিদ ইনক, ১৩৫১, ওডেল স্ট্রিট, ব্রঙ্কস, নিউইয়র্ক – ১০৪৬২, ফোন : ৩৪৭-২৯৩-৫৮৫৮। বাংলাবাজার জামে মসজিদ ইনক্, চেজ ব্যাংক এন.এ. হিসাব নং : ১৭৮ ৭৩২ ৯০৬, রাউটিং নং : ০২১০০০০২১ এবং gofundme, Zelle.).
উল্লেখ্য, নিউইয়র্কের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী মরহুম আলহাজ গিয়াস উদ্দিনের প্রচেষ্টায় ব্রঙ্কসে বাঙালীদের অন্যতম ব্যবসা কেন্দ্র স্টারলিং-বাংলাবাজার এলাকায় ২০১২ সালের ১৪ ডিসেম্বর ভাড়া বাড়িতে বাংলাবাজার জামে মসজিদের যাত্রা শুরু হয়। পরের বছরের মাঝামাঝি ৫ লাখ ১০ হাজার ডলার মূল্যে মসজিদের বর্তমান নিজস্ব ভবণটি ক্রয় করা হয়। গত ২০২৩ সালে বাংলাবাজার জামে মসজিদের জন্য ১.৫২৫ মিলিয়ন ডলার ব্যয়ে মসজিদের পার্শ্ববর্তী ৫ হাজার স্কয়ারের খালি জায়গা ১.৫২৫ মিলিয়ন ডলার ব্যয়ে ক্রয় করা হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ