নিউইয়র্কে বাংলা ট্রাভেলস ও ডিজিটল ওয়ান এর ২৫ বছর পূর্তি উৎসব; সিইও বেলায়েত হোসেন বেলালের ডক্টরেট ডিগ্রী অর্জন (ভিডিও সহ)
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক :নিউইয়র্কে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশি কমিউনিটির বৃহত্তম ট্রাভেলস ও মানি ট্রান্সফার কোম্পানী বাংলা ট্রাভেলস ও ডিজিটল ওয়ান এর ২৫ বছর পূর্তি। গত ১৫ মার্চ কুইন্সের গুলশান ট্যারেসে হল ভর্তি অতিথিদের উপস্থিতিতে কেক কেটে প্রতিষ্ঠানটির বর্ষপূর্তি উদযাপন করা হয়। এই অনুষ্ঠানেই প্রতিষ্ঠানটির সিইও ও প্রেসিডেন্ট বেলায়েত হোসেন বেলাল ‘ওভাল বাইবেল কলেজ’ থেকে দেয়া ডক্টরেট ডিগ্রীর সার্টিফিকেট গ্রহন করেন। এ সময় উপস্থিত কমিউনিটি ও বিভিন্ন এয়ারলাইন্সের প্রতিনিধিরা দাঁড়িয়ে তার এই প্রাপ্তিকে অভিনন্দিত করেন।
অনুষ্ঠানে দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা মির্জা আবু জাফর বেগ, মাওলানা আবদুল মুকিত ও মাওলানা শহিদুল্লাহ। অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন সাংবাদিক আশরাফুল হাসান বুলবুল।
প্রতিষ্ঠানটির সিইও ও প্রেসিডেন্ট বেলায়েত হোসেন বেলাল অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে বাংলা ট্রাভেলস ও ডিজিটল ওয়ান এর ২৫ বছরে তাদের নানামুখি সেবার কথা তুলে ধরেন ।
অনুষ্ঠানে কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিরা বাংলা ট্রাভেলস ও ডিজিটল ওয়ান এবং বেলায়েত হোসেন বেলালের সাফল্য ও এগিয়ে যাওয়ার ভূয়সী প্রসংশা করেন। তারা বলেন, বাংলা ট্রাভেলস ও ডিজিটল ওয়ান ২৫ বছর ধরে সততার সাথে কমিউনিটিকে সেবা দিয়ে আসছে। হাজার হাজার ধর্মপ্রান মুসলমান এই প্রতিষ্ঠানের মাধ্যমে হজ্ব ও ওমরাহ হজ পালন করে আসছেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাপ্তাহিক আজকাল সম্পাদক ও গোল্ডেন এজ এর প্রেসিডেন্ট শাহ নেওয়াজ, সংগীত শিল্পী রিজিয়া পারভীন, কমিউনিটি একটিভিস্ট আলমগীর খান আলম, উপস্থাপিকা সোনিয়া, আশা হোমকেয়ারের প্রেসিডেন্ট আকাশ রহমান, বাংলা ট্রাভেলস ও ডিজিটল ওয়ান এর কনসালটেন্ট আবু তাহের প্রমুখ।
অনুষ্ঠানে বিভিন্ন এয়ার লাইন্সের উর্ধ্বতন কর্মকর্তা, পেশাজীবী ও কমিউনিটি নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes