Thursday, 29 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বায়তুল আ’তীক্ব মসজিদের ফান্ডরাইজিং ডিনার

অনলাইন ডেস্ক পঠিত: 125 বার

প্রকাশিত: August 29, 2014 | 4:37 PM

ইউএসএ নিউজ অনলাইন, নিউইয়র্ক: কুইন্স প্যালেসে গত ২২ আগস্ট শুক্রবার ফান্ডরাইজিং ডিনারের আয়োজন করে বায়তুল আ’তীক্ব মসজিদ এন্ড ইসলামিক সেন্টার। খাদেম কমিটির পক্ষে এতে সভাপতিত্ব করেন ড. আরিফ রহমান। এ সময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন জ্যামাইকা মুসলিম সেন্টারের খতিব মওলানা মীর্জা আবু জাফর বেগ, জ্যাকসন হাইটস মসজিদের আবু হুরাইরার খতিব মওলানা মোহাম্মদ ফায়েক উদ্দিন, উডসাইড আহলে বায়াত সেন্ট্রাল মসজিদের খতিব হাফেজ মওলানা আয়নুল হুদা প্রমুখ।

Baitul-Ateeq-Masji

অতিথি ছিলেন কাউন্সিলম্যান ড. নূরন নবী। পবিত্র কুরআন তেলাওয়াত করেন মওলানা আবু সাঈদ। মাহফিল পরিচালনা করেন মসজিদের ইমাম মওলানা ক্বারী রহমতুল্লাহ মজিদী।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন খাদেম কমিটির আবদুস সালাম ভ’ইয়া, ড. আরিফ রহমান, খালেদ আখন্দ প্রমুখ।
Baitul-Ateeq-Masjid-6
Baitul-Ateeq-Masjid-10

আয়োজকরা জানান, ইসলামের কল্যাণে আয়োজিত এ ফান্ডরাইজিং ডিনার অনুষ্ঠানে প্রায় দুই লাখ ডলার অনুদান পেয়েছেন। কমিউনিটির কল্যাণে এই ফান্ডরাইজিংয়ে অনুদান আগ্রহীদের সাহায্যের হাত বাড়ানোর আহ্বান জানানো হয়েছে। চেকের মাধ্যমে ‘বায়তুল আ’তীক্ব মসজিদ এন্ড ইসলামিক সেন্টার’ বরাবর অনুদান পাঠাতে প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিত্তবানদের অনুরোধ করা হয়েছে। সিটি ব্যাংক একাউন্ট নম্বর : ৪৯৮৮৩০০৯২৪। ট্যাক্স ফ্রি ডোনেশন আইডি- ৪৭১৫৩৮৬১৩।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ