নিউইয়র্কে বারী হোম কেয়ার ও বারী সুপারমার্কেট এর সিইও আসেফ বারী (টুটুল) এর আব্বার তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বারী হোম কেয়ার এবং বারী সুপারমার্কেট এর সিইও, বারী চ্যারিটি ফাউন্ডেশনের ডিরেক্টর, লায়ন্স ইন্টারন্যাশনাল ক্লাব নিউইয়র্ক এর রিজিওন চেয়্যার এবং রংপুর জিলা সমিতির প্রেসিডেন্ট আসেফ বারী (টুটুল) এর আব্বা মরহুম আব্দুল বারীর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে ৯ সেপ্টেম্বর শুক্রবার বাদ জুম্মা নিউইয়র্কে ব্রঙ্কসের বাংলাবাজার জামে মসজিদে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মিলাদ মাহফিলে উপস্থিত থেকে মরহুম আব্দুল বারীর আত্মার মাগফিরাত কামনা করে পরিচালিত বিশেষ দোয়া অনুষ্ঠানে বারী পরিবারের আত্মীয় স্বজন, পারিবারিক বন্ধুরা এবং কমিউনিটির বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন। মরহুম আব্দুল বারীর আত্মার মাগফিরাত কামনা পরিচালিত বিশেষ
দোয়া ও মিলাদ মাহফিল শেষে বারী হোম কেয়ার এর সিইও আসেফ বারী (টুটুল) এবং বারী সুপারমার্কেটের চেয়্যারম্যান মুনমুন হাসিনা বারীর তত্তাবধানে মধ্যাহ্ন ভোজ পরিবেশিত হয়। উপস্থিত সকলেই মরহুম আব্দুল বারীর পরকালের অন্তিম শান্তি কামনা করেন এবং এই আন্তরিক পারিবারিক ও সামাজিক আয়োজনে আমন্ত্রণ জানানোর জন্য আসেফ বারী ও মুনমুন হাসিনা বারীর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।
উল্লেখ্য, আসেফ বারী (টুটুল) এর আব্বা মরহুম আব্দুল বারী ছিলেন একজন ধার্মিক, উদার, পরিশ্রমী, বন্ধুবৎসল এবং সমাজ সচেতন পরোপকারী ব্যক্তিত্ব। তাঁর সমাজ সচেতনতা, পরোপকারীতা, সততা এবং আদর্শের জন্য তিনি সকলের প্রিয় ও আস্থাভাজন ছিলেন। সঠিক ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠা এবং এলাকায় শিক্ষা বিস্তারে তিনি অনবদ্য ভূমিকা রেখেছিলেন। প্রেস বিজ্ঞপ্তি
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল