Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বাহুবল এসোসিয়েশন অব ইউএসএ’র সাধারণ সভায় নতুন কমিটি : সভাপতি দেলোয়ার, সাধারণ সম্পাদক মকছুদ (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 134 বার

প্রকাশিত: June 12, 2024 | 2:23 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বাংলাদেশীদের নতুন সংগঠন বাহুবল এসোসিয়েশন অব ইউএসএ ইনক’র কমিটি গঠিত হয়েছে। গত ৯ জুন রোববার সন্ধ্যায় কুইন্সের জয়া পার্টি হলে অনুষ্ঠিত সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়। নয়া কমিটির সভাপতি দেলোয়ার হোসেন চৌধুরী (দুলাল) এবং সাধারণ সম্পাদক আহমেদ হুসেন মকছুদ নির্বাচিত হয়েছেন। বিপুল সংখ্যক বাহুবল প্রবাসীর উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে সংগঠনের নতুন কমিটির নাম ঘোষণা করেন গঠনতন্ত্র প্রণয়ন কমিটির প্রধান সফিক উদ্দিন চৌধুরী। এসময় গঠনতন্ত্র প্রণয়ন কমিটির অন্যান্য সদস্যসহ বাহুবলের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
২০২৪-২০২৫ সালের জন্য নয়া কমিটির কর্মকর্তারা হলেন : সভাপতি দেলোয়ার হোসেন চৌধুরী (দুলাল), সিনিয়র সহ-সভাপতি ইলিয়াস আকঞ্জী, সহ-সভাপতি এনাম চৌধুরী, সাধারণ সম্পাদক আহমেদ হুসেন মকছুদ, সহ-সাধারণ সম্পাদক সৈয়দ জুবেদ আহমেদ, কোষাধ্যক্ষ শাহ মোহিত, সাংগঠনিক সম্পাদক জামাল আকঞ্জী, প্রচার সম্পাদক মো. বশির মিয়া, দপ্তর সম্পাদক মো. নাসিম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক জুনায়েদ ইসলাম, ক্রীড়া ও সমাজ কল্যাণ সম্পাদক কৌশীষ দত্ত, মহিলা বিষয়ক সম্পাদক রুনু বেগম এবং কার্যকরী সদস্য শাহ মো. আব্দাল, দেওয়ান মোতাচ্ছির মনজু, এম আহমেদ ফয়সল, প্রফেসর আব্দুল মালেক চৌধুরী, ব্যারিস্টার মিজানুর রহমান, লিপি বেগম, আজহার চৌধুরী ও মো. শাহীন মিয়া।
ফয়সল আহমদ ও আহমেদ হুসেন মকছুদের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সফিক উদ্দিন চৌধুরী, দেলোয়ার হোসেন চৌধুরী, শাহ মো. আব্দাল, এনাম চৌধুরী, দেওয়ান মোতাচ্ছির মনজু, কাওসার আহমেদ, আমিরুল ইসলাম খান, ব্যারিস্টার মিজানুর রহমান, মোহাম্মদ নাসিম, বশির মিয়া প্রমুখ।
নবনির্বাচিত কর্মকর্তারা ঐক্যবদ্ধভাবে সংগঠনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। তাদের নির্বাচিত করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান তারা।
সভাপতি দেলোয়ার হোসেন চৌধুরী এবং সাধারণ সম্পাদক আহমেদ হোসেন মকছুদ নতুন ইমিগ্র্যান্ডদের সহায়তাসহ প্রবাসে জন্ম নেয়া ও বেড়ে ওঠা নতুন প্রজন্মের শিশু-কিশোরদের উপযোগি কর্মসূচি গ্রহণের প্রত্যয় ব্রক্ত করেন।
বক্তারা নতুন কমিটির সব কর্মকর্তাকে শুভেচ্ছা জানিয়ে সকলকে ঐক্যবদ্ধভাবে এ সংগঠনকে এগিয়ে নেয়ার আহ্বান জানান।
সংগঠন সূত্র জানায়, সম্প্রতি বাহুবল এসোসিয়েশন অব ইউএসএ ইনক নামে এ নতুন সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে। ৯ জুনের সাধারণ সভায় গঠন করা হল নয়া কমিটি।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ