Tuesday, 10 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদকে নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের সংবর্ধনা (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 14 বার

প্রকাশিত: June 20, 2023 | 2:30 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদকে গণ সংবর্ধনা দেয়া হয়েছে। গত ১৯ জুন সোমবার নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে নবান্ন পার্টি হলে নর্থ বেঙ্গল ফাউন্ডেশন ইনক আয়োজিত এ সংবর্ধনায় নর্থ বেঙ্গল সহ বিভিন্ন জেলার বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী যোগ দেন। খবর ইউএসএনিউজঅনলাইন.কম’র।
নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের সভাপতি রাফেল তালুকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশরাফ, সাধারণ সম্পাদক আবুল কাসেম ও মোহাব্বত আকন্দের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মূলধারার রাজনীতিক গিয়াস আহমেদ।
স্বাগত বক্তব্য রাখেন ইভেন্ট কমিটির আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আবু সুফিয়ান, প্রধান সমন্বয়কারী মনিরুল ইসলাম মনির, নর্থ বেঙ্গল ফাউন্ডেশন নেতা রুহুল আমিন সরকার।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক কোষাধ্যক্ষ জসিম ভূইয়া, বারী হোম কেয়ারের সিইও আসেফ বারী ও চেয়্যারম্যান মুনমুন হাসিনা বারী, যুক্তরাষ্ট্র যুবদলের সাবেক সভাপতি জাকির এইচ চৌধুরী, নিউইয়র্ক স্টেট বিএনপির আহ্বায়ক মাওলানা অলিউল্লাহ আতিকুর রহমান, নিউইয়র্ক মহানগর উত্তর শাখার সদস্য সচিব ফয়েজ চৌধুরী, ফারুক চৌধুরী প্রমুখ।
নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের সাবেক সভাপতি আতোয়ারুল আলম, ডা. চৌধুরী সারোয়ারুল হাসান, যুক্তরাষ্ট্র জাসাসের সদস্য সচিব জাহাঙ্গির সোহরাওয়ার্দি, বিএনপি নেতা মোশারফ হোসেন সবুজ, সৈয়দা মাহমুদা শিরিন, পারভেজ সাজ্জাদ, সরোয়ার খান বাবু, ভিপি জসীম, মিজানুর রহমান মিজান, বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমান, অধ্যাপক রফিকুল ইসলাম, সাইফুর রহমান খান হারুন, ইলিয়াস হোসেন, রুবেল হাসান, এলান চৌধুরী, দিদার চৌধুরী, রিয়াজ মাহমুদ, মিয়া আলম পাখি, বাদল মির্জা, রুহমুল ইসলাম প্রিন্সসহ কমিউনিটির নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত এবং দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনাসহ বিশ্ববাসীর শান্তি কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন গোলাম হোসেন। এর পর বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সংগীত বাজানো হয়। এ সময় দাঁড়িয়ে জাতীয় সংগীতের প্রতি সম্মান জানান সবাই।
অনুষ্ঠানে নর্থ বেঙ্গল ফাউন্ডেশনসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফরহাদ হোসেন আজাদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান হয়। নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রদান করা হয় ক্রেস্ট।
প্রবাসীদের শুভেচ্ছা এবং ভালোবাসায় সিক্ত হয়ে ফরহাদ হোসেন আজাদ উপস্থিত সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি প্রবাসীদের দেয়া এই ভালোবাসা ও সম্মানের কথা কখনো ভুলে যাবেন না বলে জানান।
ফরহাদ হোসেন আজাদ বলেন, বাংলাদেশ থেকে বর্তমান অবৈধ সরকারকে হঠিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধিনে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারুন্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে একটি দেশ প্রেমিক সরকার গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, হাসিনা সরকারের পতন সময়ের ব্যাপার মাত্র। এ সরকার ক্ষমতা ছেড়ে দিয়ে পালানোরও সময় পাবে না।
নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের সভাপতি রাফেল তালুকদার এবং সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশরাফ অনুষ্ঠানে অংশ নেয়ার জন্য অতিথিসহ সকলকে ধন্যবাদ জানান।

Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV