Saturday, 6 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বিএনপি’র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এর ৮৮তম জন্মবার্ষিকী উদযাপন : বাংলাদেশের এক তরফা নির্বাচনে ৯৫ মানুষ ভোট দিতে যায়নি (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 51 বার

প্রকাশিত: January 25, 2024 | 11:59 AM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বিএনপির নেতৃবৃন্দ বলেছেন, বাংলাদেশের ৯৫ মানুষ ভোট দিতে যায় নি, শেখ হাসিনার এক তরফা নির্বাচন বিরোধী আন্দোলনে বিএনপি ও জনগনের বিজয় হয়েছে। জ্যাকসন হাইটস্থ কাবাব কিং রেষ্টুরেন্টে ২২ জানুয়ারী সোমবার বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের ৮৮তম জন্মদিবস পালন উপলক্ষ্যে আয়োজিত সভায় যুক্তরাষ্ট্র বিএনপির নেতৃবৃন্দ এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদ ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভূইয়া মিল্টন। যুক্তরাষ্ট্র বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বিএনপি নেতা আনোয়ার হোসেন। পরিচালনা করেন বিএনপি নেতা মোশাররফ হোসেন সবুজ। স্বাগত বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র বিএনপি নেতা আব্দুস সবুর।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা মুক্তিযোদ্ধার বাবর উদ্দীন, কাজি আযম, ফিরোজ আহমেদ, শরীফ লস্কর, সৈয়দা মাহমুদা শিরিন, জাহাঙ্গীর সরোয়ারদী, সাহাদাত হোসেন রাজু, ফারুক চৌধুরী, মাকসুদ চৌধুরী, জাকির হাওলাদার, মির্জা জসিম, খলকু রহমান, রিয়াজ মাহমুদ, সোহেল প্রমুখ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন মার্কিন কংগ্রেসে ক্যালিফোর্নিয়া (জেলা ১২) এর প্রার্থী আব্দুর আর সিকদার। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত এবং দোয়া পরিচালনা করেন জ্যাকসন হাইটস মসজিদের ইমাম।
বিএনপি নেতৃবৃন্দ বলেন, ভারত ও গনতন্ত্র বিরোধী কয়েকটি দেশ ছাড়া কেউ সুষ্ঠ, অবাধ ও অংশগ্রহনমূলক নির্বাচন হয়েছে বলে মনে করে না। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, কানাডা ও জাতিসংঘসহ সকল আর্ন্তজাতিক সংগঠন মনে করে প্রহসনের নির্বাচনের মধ্যদিয়ে শেখ হাসিনা এক নায়কত্বের রাষ্ট্র কাঠামো প্রতিষ্ঠা করেছে। বিএনপির নেতাকর্মিদের ধৈর্য সহকারে আন্দোলন চালিয়ে যেতে হবে। বিজয় আমাদের সুনিশ্চিত। ডামি নির্বাচনের ডামি সরকার ও তার দালালরা পালানের পথ পাবে না।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
Situs Streaming JAV