নিউইয়র্কে বিএনপি নেতা জিল্লুর দুর্বৃত্তের হামলায় মারাত্মক আহত
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাষ্ট্র বিএনপির প্রাক্তন সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু দুর্বৃত্তের আকস্মিক হামলায় মারাত্মকভাবে আহত হয়েছেন। গত ২৮ জুন বুধবার রাতে জিল্লুর রহমান জিল্লু নিউইয়র্কের সাবওয়তে এক কৃষ্ণাঙ্গ দুর্বৃত্তের আকস্মিক হামলার শিকার হন।
জানা গেছে, গত বুধবার রাতে কাজ শেষে বাড়ী ফেরার পথে ট্রেন থেকে নামার পর গ্র্যান্ড এভিনিউ সাবওয়েতে এক বখাটে কৃষ্ণাঙ্গ পেছন থেকে তাকে ডাক্কা দিলে তিনি রাস্তার মধ্যে পড়ে মাথায় ও হাতে আঘাতপ্রাপ্ত হন। পরে স্থানীয় বাংলাদেশিরা খবর পেয়ে তাকে এলমহার্স্ট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানায় তাঁর ডান হাত ভেঙ্গে গেছে। চিকিৎসকগন তাকে আগামী ছয় সপ্তাহ বাসায় থেকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন।

বিএনপি নেতা আহবাব চৌধুরী খোকন এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রে বিএনপি নেতা জিল্লুর রহমানের উপর এই হামলায় নিন্দা করেছেন। তিনি তাঁর আশু সুস্থতা কামনা এবং তাঁর রোগ মুক্তি কামনায় দলমত নির্বিশেষে সকলের দোয়া কামনা করেছেন।
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি