নিউইয়র্কে বিএসপির “পার্সোনাল ফিনান্স” সেমিনার অনুষ্ঠিত
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে বসবাসরত কমিউনিটির মধ্যে আর্থিক সচেতনতা ও পরিকল্পনার গুরুত্ব তুলে ধরতে অনুষ্ঠিত হয়েছে ‘পার্সোনাল ফাইন্যান্স’ সেমিনার। গত রোববার ব্রঙ্কসের এশিয়ান ড্রাইভিং স্কুল হলে বাংলাদেশি-আমেরিকান সোসাইটি অব প্রফেশনালস (বিএসপি) এর আয়োজনে এই সেমিনার অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বহু প্রবাসী পরিবার, তরুণ পেশাজীবী ও উদ্যোক্তা।
সেমিনারের উদ্বোধনী বক্তব্যে জাকির চৌধুরী সিপিএ বলেন, আর্থিক স্বাধীনতা নির্ভর করে সচেতনতা, পরিকল্পনা ও শৃঙ্খলার ওপর। শুধুমাত্র আয় বাড়ালেই নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত হয় না, বরং আয়কে কীভাবে পরিচালনা করা হচ্ছে সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি সবাইকে পারিবারিক বাজেট ও দীর্ঘমেয়াদি বিনিয়োগ পরিকল্পনার বিষয়ে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।
বিএসপির প্রেসিডেন্ট ইমতিয়াজ চৌধুরী বলেন, নিজের আয়, ব্যয় ও সঞ্চয়ের সঠিক হিসাব রাখা এবং নিয়মিত পর্যালোচনা করা ছাড়া আর্থিক উন্নয়ন সম্ভব নয়। তিনি জরুরি তহবিল, স্বল্পমেয়াদি লক্ষ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা তৈরির ওপর জোর দেন।
সেমিনারে আরো উপস্থিত ছিলেন বিএসপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোস্তাফিজুর চৌধুরী, ফাজলে রাব্বি চৌধুরী, আহাদ জামান রনি, তালহা রহমান, মোহাম্মদ ইসলাম, দিলওয়ার হোসাইন, মো. সোহেল রানা, আব্দুল মাসুম, মামুন ইসলাম, লিটন সরকার, হুসনেয়ারা রহমান প্রমুখ।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল