Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ‘বিএসিসি হলিডে সেলিব্রেশান অ্যান্ড অ্যাওয়ার্ড নাইট ২০২৪’ : ১৫ জনকে কমিউনিটি অ্যাওয়ার্ড প্রদান (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 167 বার

প্রকাশিত: January 11, 2024 | 12:22 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘বিএসিসি হলিডে সেলিব্রেশান অ্যান্ড অ্যাওয়ার্ড নাইট ২০২৪’। ইয়াঙ্কার্সের নেহা প্যালেস পার্টি হলে গত ৭ জানুয়ারী সন্ধ্যায় বাংলাদেশি-আমেরিকান কমিউনিটি কাউন্সিল-বিএসিসি আয়োজিত এ উৎসবে কমিউনিটির উন্নয়নে বিশেষ অবদান রাখার জন্য বিভিন্ন শ্রেণী-পেশার বাংলাদেশী-আমেরিকানদের অ্যাওয়ার্ড প্রদান করা হয়। সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত চলা এ আয়োজনে পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। ছিলো আকর্ষণীয় ফ্রি র‌্যাফেল ড্রও।
বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট ও ব্রঙ্কস কমিউনিটি বোর্ড ৯ চেয়ারম্যান মোহাম্মদ এন মজুমদারের সভাপতিত্বে এবং সেক্রেটারী নজরুল হকের পরিচালনায় অনুষ্ঠানে অনুষ্ঠানে অতিথি ছিলেন ব্রঙ্কস বোরো প্রেসিডেন্ট ভ্যানেসা এ গিবসন, ৩৭তম সিনেট দ্য ইয়াঙ্কার্স শেলি মেয়ার, ড. রোজম্যারি উজ্জ, লাইলা বার, আডেলা কলন, মারলে সুজাম্যান, নরম্যান হোপম্যান, জুলিয়ে সুজেনস, সোফিয়া বেরি, জেহেন সাবা প্রমুখ।
যুক্তরাষ্ট্রে মূলধারার অন্যতম সহযোগি সংগঠন বিএসিসি কমিউনিটিকে এগিয়ে নিতে অগ্রণী ভূমিকা পালনের জন্য ১৫ জনকে ‘বিএসিসি কমিউনিটি অ্যাওয়ার্ড ২০২৪’ প্রদান করে। সম্মাননা প্রাপ্তরা হলেন : ড. রোজম্যারি উজ্জ, তোফায়েল চৌধুরী (ইমার্জিং বিজনেসম্যান ইয়াঙ্কার্স), মীর বাশার (চীফ এডমিনিস্ট্রেটিভ অফিসার, নিউইয়র্ক সিটি মেয়র অফিস), মাসুদ রহমান (কমিউনিটি এক্টিভিস্ট), ডা. সুরাইয়া হক, অ্যাটর্নি এইচ ব্রুশ ফিশার, রাশেদ মজুমদার, ইএসকিউ, আহাদ আলী, সিপিএ, আব্দুল চৌধুরী জাকী (সভাপতি, বাংলাবাজার বিজনেস অ্যাসোসিয়েশন), মইনুল ইসলাম (সাধারণ সম্পাদক, জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ আমেরিকা ইনক), ডা. মিতা চৌধুরী, হাজী ইকবাল আহমেদ, তাসনিয়া চৌধুরী, মো. ফজলুল হক এবং ইঞ্জিনিয়ার ফিজা হক ফাজিলাতুন। এসময় অ্যাওয়ার্ড প্রদানের জন্য তারা আয়োজকদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানান।
এছাড়াও অনুষ্ঠানে কমিউনিটিতে বিশেষ অবদানের জন্য ব্যবসায়ী ও মূলধারার রাজনীতিকসহ বেশ ক’জনকে ব্রঙ্কস বোরো প্রেসিডেন্ট, ৩৭ সিনেট ইয়াংকার্স’র পক্ষ থেকে সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে অতিথি ও অ্যাওয়ার্ডীরা ছাড়াও মূলধারার রাজনীতিকসহ বিভিন্ন কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন। নতুন প্রজন্ম সহ বিভিন্ন ভাষা-ভাষী মানুষের অংশগ্রহণে অনুষ্ঠানটি পরিণত হয় সৌহার্দ্য ও সম্প্রীতির এক মিলন মেলায়।
প্রবাসের জনপ্রিয় শিল্পীদের মনমুগ্ধকর পরিবেশনা মাতিয়ে রাখে হল ভর্তি দর্শক শ্রোতাদের। শিল্পী চন্দ্রা রায় ও তানভীর শাহীন সঙ্গীত পরিবেশন করেন। নতুন প্রজন্মের নৃত্যশিল্পী মায়া এ্যাঞ্জেলিনা নৃত্য পরিবেশন করেন। নিউইয়র্ক ছাড়াও যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটে বসবাসকারী বাঙালিরাও যোগ দেন এ জমজমাট আয়োজনে।
কমিউনিটি ও মূলধারায় সংগঠনটির অনবদ্য ভূমিকার কথা উল্লেখ করে বক্তারা জমজমাট এ আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান।
‘বাংলাদেশি-আমেরিকান কমিউনিটি কাউন্সিল’র সভাপতি মোহাম্মদ এন মজুমদার এবং বিদায়ী সাধারণ সম্পাদক নজরুল হক এ উৎসবে সংগঠনের নানা কার্যক্রম তুলে ধরেন। সব সময় তাদের সহযোগিতার জন্য প্রবাসী বাংলাদেশিদের বিশেষ ধন্যবাদ জানান তারা।
সভাপতি মোহাম্মদ এন মজুমদার প্রবাসে জন্ম নেয়া ও বেড়ে ওঠা নতুন প্রজন্মের সমন্বয়ে কমিউনিটির মূলধারায় ভূমিকা জোরদারে তাদের পথচলা অব্যহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিএসিসি‘র নয়া কমিটির প্রেসিডেন্ট মোহাম্মদ এন মজুমদার, ভাইস প্রেসিডেন্ট নজরুল হক ও সাখাওয়াত আলী, সেক্রেটারী জেনারেল আবদুল গাফফার চৌধুরী খসরু, ডাইরেক্টর জেনারেল আবদুল ডব্লিউ চৌধুরী, জয়েন্ট সেক্রেটারী মঞ্জুর চৌধুরী জগলুল ও সারোয়ার চৌধুরী, ডাইরেক্টর অব ফাইনান্স এ ইসলাম মামুন, ডাইরেক্টর অব সোসাল সার্ভিসেস সুফিয়ান চৌধুরী, ডাইরেক্টর অব কমিউনিটি আউটরিচ এমডি আলাউদ্দিন, ডাইরেক্টর অব উইমেন এফিয়ার্স আম্বিয়া অন্তরা, ডাইরেক্টর অব পাবলিক সেইফটি কমরেড আরশাদ আলী, ডাইরেক্টর অব এডুকেশন সার্ভিস টিবিডি, ডাইরেক্টর অব প্রেস এন্ড পাব্লিকেশন এমবি তুষার এবং ডাইরেক্টর অব ইউথ এফেয়ার্স আরিফ রেজা।
ট্রাস্টি বোর্ড মেম্বারদের মধ্যে রয়েছেন তোফয়েল চৌধুরী, হাসান আলী, আবদুর রহিম বাদশা, হারুন আলী ও ডা. মিতা চৌধুরী।
‘বিএসিসি হলিডে সেলিব্রেশান অ্যান্ড অ্যাওয়ার্ড নাইট ২০২৪’ উপলক্ষে একটি স্মারক সংকলন প্রকাশ করা হয়। এতে সংগঠনের কার্যক্রম তুলে ধরা হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
Situs Streaming JAV