নিউইয়র্কে বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি ইউএসএ’র জমজমাট বনভোজন (ভিডিও সহ)
ইউএসএনিউজঅনলাইন.কম : যুক্তরাষ্ট্র প্রবাসী বাঙালীদের অন্যতম আঞ্চলিক সংগঠন বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি ইউএসএ’র বার্ষিক বনভোজন ও ক্রীড়া প্রতিযোগিতা আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। গত ৯ জুলাই রোববার নিউইয়র্ক সিটির ব্রঙ্কসের গ্লেন আইল্যান্ড পার্কে মনোরম পরিবেশে অনুষ্ঠিত হয় বিশ্বনাথ প্রবাসীদের এ জমজমাট বনভোজন। বিশ্বনাথ প্রবাসীরা স্বপরিবারে অংশ নিয়ে বনভোজনকে পরিণত করেছিলেন তাদের মিলনমেলায়। খবর ইউএসএনিউজঅনলাইন’র।
নিউইয়র্কের বিভিন্ন স্থান থেকে এদিন সকালে বিপুল সংখ্যক বিশ্বনাথ প্রবাসী এবং অতিথিবৃন্দ পিকনিক স্পটে উপস্থিত হন। এসময় অতিথিদের এপিটাইজার পরিবেশন করা হয়। দুপুরে সংগঠনের কর্মকর্তারা অতিথিদের সাথে নিয়ে বনভোজনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনের পর পরই শুরু হয় বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা। দিনব্যাপি বনভোজনে মজাদার খাবার, বিভিন্ন খেলা-ধূলা ছাড়াও বিশেষ আর্কষণ ছিল র্যাফেল ড্র।
সংগঠনের সভাপতি সেবুল খান মাহবুবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন আহমেদের পরিচালনায় বনভোজন অনুষ্ঠানে সংগঠনের কর্মকর্তা ও অতিথিরা বক্তব্য রাখেন।
বিভিন্ন ইভেন্ট পরিচালনায় ছিলেন সিনিয়র সহ-সভাপতি ও ইভেন্ট কমিটির আহ্বায়ক আজাদুর রহমান, যুগ্ম আহ্বায়ক ও সহ-সাধারণ সম্পাদক আবদুল্লাহ আদনান, খসরূ আহমেদ, সদস্য সচিব মাসুম আহমেদ, যুগ্ম সদস্য সচিব হীরা মিয়া, সদস্য আব্দুল মনাফ ও কবির আহমেদ ফারুক।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা ইফতেখার সিরাজ, আলমাস আলী, মখন মিয়া, হাজি মনির আহমেদ, মোহাম্মদ এহিয়া মেন্দী, সালিক সিকদার, ওলিউর রহমান ও মাহবুবুর রহমান চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, কমিউনিটি এক্টিভিস্ট আবদুস শহীদ, শাহীন কামালী, মইনুল ইলাম, সিপিএ জাকির চৌধুরী, কাওছারুজ্জামান কয়েস, আবদুল হাসিম হাসনু, মোহাম্মদ আলী, রিয়াজ উদ্দিন কামরান, আমিনুল ইসলাম, তোজামুল হোসেন, আবুল কাশেম, জালাল চৌধুরী, কাজী এনাম, জামাল আহমেদসহ সংগঠনের সাবেক ও বর্তমান কর্মকর্তারা। প্রবাসী বিশ্বনাথবাসী ছাড়াও বাঙালী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সার্বিক সহযোগিতায় ছিলেন সহ-সভাপতি তৌফিকুর রহমান ফারুক ও মো. আবুল আলম, কোষাধ্যক্ষ মোহাম্মদ আযম আলী, সহ কোষাধ্যক্ষ আব্দুল আহাদ আলকাস মিয়া, কর্মকর্তা লিয়াকত আলী, মাসুক আহমেদ, আব্দুল্লাহ আল মামুনুর রশীদ প্রমুখ।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সভাপতি উপদেষ্টা ইফতেখার সিরাজ, আলমাছ আলী, মখন মিয়া, হাজি মনির আহমেদ, মোহাম্মদ এহিয়া মেন্দী, সালিক সিকদার, মুফতি লুৎফুর রহমান কাসেমী, ওলিউর রহমান, আব্দুল খালিক, তৈয়বুর রহমান, মাহবুবুর রহমান চৌধুরী, আমিরুল ইসলাম হিরন মিযা, আব্দুল বারী সিকদার, আব্দুল রাজ্জাক, এমএ কুদ্দুস, শমসীদ খান, আতাউল গনি আসাদ, লোকমান আহমেদ, লিটন শাহরিয়ার, ওয়াব আলী, গোলাম মোস্তফা, ইউনুস আলী, শেখ নজরুল ইসলাম, রফিক আলী, মাওলানা সাইদুর রহমান, বাবুল খান, বাবুল উদ্দিন ও নিজামুল ইসলাম।
শেষে খেলাধুলায় অংশগ্রহণকারি এবং র্যাফেল ড্র বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে বনভোজন উৎসব শেষ হয়। সংগঠনের কর্মকর্তা ও অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
সভাপতি সেবুল খান মাহবুব এবং সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন আহমদ বনভোজনে অংশগ্রহণ ও সার্বিক সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানের গ্র্যান্ড স্পন্সর ছিল মার্কস হোম কেয়ার, স্পন্সর ছিল মোহাম্মদ এহিয়া মেন্দী, স্টারলিং ডায়াগনস্টিক, সিপিএ আহাদ অ্যান্ড কোং, সিএমজি হোম লোনস, প্রগ্রেস রিয়েল্টি ইনক, কোয়ালিটি ফুয়েল অ্যান্ড মিনি মার্ট, জিল্লুর ট্যাক্স সার্ভিস, কোল্ডওয়েল ব্যাঙ্কার রিয়েল্টি ও জালালাবাদ ট্র্যাভেলস।
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি