নিউইয়র্কে বৃহত্তর কুমিল্লা সমিতির নতুন কার্যকরী কমিটির অভিষেক
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলে যুক্তরাষ্ট্রে বাংলাদেশীদের অন্যতম আঞ্চলিক সংগঠন বৃহত্তর কুমিল্লা সমিতি যুক্তরাষ্ট্র ইনকের ২০২৬-২৭ কার্যকরী কমিটির অভিষেক। সংগঠনটির সভাপতি মো. ইউনুছ সরকার ও সাধারণ সম্পাদক মো. এ সিদ্দিক পাটোয়ারীসহ সংগঠনটির ২১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির সদস্যরা শপথ গ্রহণ করেন।
কুইন্সের উডসাড এলাকার গুলশান টেরেসে শনিবার এই অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এতে সংগঠনটির সদস্যসহ কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুভেচ্ছা বিনিময় এবং শপথ ছাড়াও ছিলো সাংস্কৃতিক পরিবেশনা। যেখানে হরেক রকমের গানের তালে দর্শকরা মেতে উঠেন। পরিবার পরিজন ও বন্ধু বান্ধব নিয়ে অনুষ্ঠানে অংশ নিয়ে বেশ উপভোগ করেন বলেও জানান তারা।
নতুন কমিটির সদস্যরা নতুন নতুন উদ্যোগের মাধ্যমে বৃহত্তর কুমিল্লাবাসীসহ বাঙালি কমিউনিটির কল্যাণে কাজ করে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
এর আগে, ১৯ অক্টোবর জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে অনুষ্ঠিত সংগঠনটির সাধারণ সভায় সর্বসম্মতিতে নতুন সভাপতি, সাধারণ সম্পাদক এবং কোষাধ্যক্ষ নির্বাচিত করা হয়। ২০২৬-২৭ কার্যকরী কমিটির সদস্যরা হলেন: সভাপতি মো. ইউনুছ সরকার, সিনিয়র সহ-সভাপতি সিরাজুল হক জামাল, সাধারণ সম্পাদক মো. এ সিদ্দিক পাটোয়ারী, সহ-সভাপতি মো. জাহাঙ্গীর এ সরকার, মামুন মিয়াজী, হাজী মো. ইসমাইল মিয়া এবং আবুল খায়ের আখন্দ, সহ সাধারণ সম্পাদক সোহেল গাজী, কোষাধ্যক্ষ মো. আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম রিয়াদ, প্রচার সম্পাদক সালাউদ্দিন জাহিদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ বাবুল মিয়া, সমাজ কল্যাণ সম্পাদক এমওজি. রাসেল ভূইয়া, মহিলা সম্পাদিকা ফারহানা আক্তার, কার্যকরী সদস্য মফিজুল ইসলাম ভূঁইয়া রুমি, কাজী আছাদ উল্যাহ, বাছেদ ভূঁইয়া, মো. আলমগীর হোসেন মোল্লা, আব্দুল হান্নান ভূঁইয়া, আব্দুস সামাদ টিটু এবং মাহবুবুল আলম।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল
