Monday, 7 September 2026 |
শিরোনাম
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নিচ্ছেন বাংলাদেশের খলিলুর রহমান উত্তর আমেরিকার ৪১তম ফোবানা চার ভাগে অনুষ্ঠিত: আগামী বছর ওয়াশিংটন ডিসি, নিউইয়র্ক ও হিউস্টনে পৃথক সম্মেলন নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন: সেলিম–আলী ও কুনু–ফিরোজ পরিষদ এবং স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়নপত্র জমা নিউইয়র্কে ‘ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি দেখতে চাই’ শীর্ষক মতবিনিময় সভা: তরুণ নেতৃত্বের সুযোগ সৃষ্টির আহ্বান নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে ১ অক্টোবর থেকে কার্ডে ফি পরিশোধ বাধ্যতামূলক নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির সংশোধিত নির্বাচনী তফসিল বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক সফর: নাগরিক সংবর্ধনার আয়োজক কন্স্যুলেট! নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ব্রঙ্কসের স্টার্লিং ফার্মেসীর ইফতার মাহফিল অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক পঠিত: 39 বার

প্রকাশিত: July 14, 2014 | 4:06 AM

ইউএসএনিউজ অনলাইন.কম : ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে নিউইয়র্কে বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসের স্টার্লিং ফার্মেসী ও ডাইনামিক ট্যাক্স এন্ড একাউন্টিং‘র ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১১ জুলাই শুত্রুবার ব্রঙ্কসের গোলেন্ড প্যালেসে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।SP-Phar.-IFtar-65Iইফতার মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন স্টার্লিং ফার্মেসী ও ডাইনামিক ট্যাক্স অ্যান্ড একাউন্টিং‘র কর্ণধার তরুণ ব্যবসায়ী ওয়াহিদ চৌধুরী জাকি। স্টার্লিং ফার্মেসীর বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন ও অনুষ্ঠান পরিচালনা করেন ফার্মেসীর ম্যানেজার মোহাম্মদ আলী। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ওয়াহিদ চৌধুরী জাকি‘র পিতা বিশিষ্ট আইনজীবী ও সমাজকর্মী এডভোকেট আব্দুল কাইয়ূম চৌধুরী, মুলধারার রাজনীতিক এডভোকেট মোহাম্মদ এন. মজুমদার, মামুন’স টিউটেরিয়ালের কর্ণধার প্রিন্সিপাল শেখ আল মামুন, বাংলাবাজার জামে মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দিন, কমিউনিটি এক্টিভিস্ট রিয়াজ উদ্দিন কামরান, ওহাব চৌধুরী জামি প্রমুখ। অনুষ্ঠানে ইসলামী সঙ্গীত পরিবেশন করেন নতুন প্রজন্মের মোহাম্মদ সিয়াম।
SP-Phar.-IFtar-59W

স্বাগত বক্তব্যে ওয়াহিদ চৌধুরী জাকি আমন্ত্রিত অতিথিদের শুভেচ্ছা জানিয়ে হালাল উপায়ে ব্যবসা পরিচালনা ও কমিউনিটির সেবা করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, স্টার্লিং ফার্মেসীর মাধ্যমে আমরা কমিউনিটির সেবা করতে চাই। ফার্মেসীর প্রতিষ্ঠা লগ্ন থেকেই আমরা ব্যবসা নয়, সেবাকে প্রাধান্য দিচ্ছি। তিনি ঈদের আগাম শুভেচ্ছা জানিয়ে সকলকে তাদের সেবা গ্রহন করার আহ্বান জানান।
এডভোকেট আব্দুল কাইয়ূম চৌধুরী তার বক্তব্যে বলেন, কমিউনিটির সেবার ব্রত নিয়ে স্টার্লিং ফার্মেসী কাজ করে যাচ্ছে। কেবল ব্যবসাই আমাদের মূল উদ্দেশ্য নয়। তিনি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসাকে হালাল আর সুদকে হারাম করেছেন। আল্লাহর রাসুল (সা:) ব্যবসাকে পছন্দ করতেন। তিনি বলেন, স্টার্লিং ফার্মেসী সৎ উপায়ে ব্যবসা করার মানসিকতা নিয়ে যাত্রা শুরু করেছে। তাই আল্লাহর অশেষ মেহেরবানী ও কমিউনিটির সহযোগিতায় স্বল্প সময়ে স্টার্লিং ফার্মেসী অনেক দুর এগিয়েছে।
এডভোকেট মোহাম্মদ এন মজুমদার বলেন, স্টার্লিং ফার্মেসী বাংলাদেশী প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠান যা ইনকাম করবে তার একটা বেনিফিট কমিউনিটিও পাবে। তিনি দেশীয় প্রতিষ্ঠান হিসেবে সকলকে স্টার্লিং ফার্মেসীর সেবা গ্রহনের আহবান জানান।
মামুন’স টিউটেরিয়ালের প্রিন্সিপাল শেখ আল মামুন তার বক্তব্যে স্টার্লিং ফার্মেসীর সার্বিক কল্যাণ কামনা করেন।

SP-Phar.-IFtar-46v 
ইফতারের পূর্বে পবিত্র কুরআন-হাদীসের আলোকে রমজানের তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন হাফিজ জাকির আহমেদ। তিনি প্রতিষ্ঠানটির উন্নতি এবং বিশ্ব শান্তি কামনা করে দোয়া মুনাজাত পরিচালনা করেন। হাফিজ জাকির আহমেদ তার বক্তব্যে বলেন, মাহে রমজান আল্লাহর বড় নিয়ামত। রোজার প্রকৃত শিক্ষা নিয়ে সামাজিক উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে। নতুন প্রজন্মকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হলে তাদের নৈতিক শিক্ষা দিতে হবে। এজন্য অভিভাবকদের সচেতন হতে হবে।
মাহফিলে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক লোক অংশ গ্রহণ করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ