Saturday, 14 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ব্রঙ্কস উলামা সোসাইটির সিরাত সেমিনার

অনলাইন ডেস্ক পঠিত: 182 বার

প্রকাশিত: November 30, 2019 | 11:45 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : শিরকমুক্ত ইমান এবং বিদআতমুক্ত আমলের শপথ গ্রহণের মধ্যদিয়ে নিউইয়র্কে অনুষ্ঠিত হলো ‘সাইয়্যিদুল মুরসালিন সিরাত সেমিনার’। ব্রঙ্কস’ উলামা সোসাইটির উদ্যোগে আয়োজিত এই সিরাত সেমিনারের আলোচকরা বলেন, জিলাপির ভাঁজে নয়, কথা ও কাজে নবীর সুন্নতের প্রতি মহব্বত দেখাতে হবে। নবীর প্রতি ভালবাসার প্রদর্শন হতে হবে সাহাবায়ে কেরামের দেখিয়ে দেওয়া তরিকায়। নিজেদের খেয়ালখুশি মতো নয়।

বায়তুল আমান জামে মসজিদ, ব্রঙ্কস’র ইমাম ও খতিব মাওলানা আজির উদ্দিনের সভাপতিত্বে এবং সিরাত সেমিনারের সমন্বয়ক মাওলানা হামিদ আশরাফের পরিচালনায় ১৭ নভেম্বর ব্রঙ্কস ইসলামিক সেন্টারে অনুষ্ঠিত এই সিরাত কনফারেন্স অনুষ্ঠিত হয়।
সেমিনারে আলোচনা করেন মাওলানা এনামুল হক চৌধুরি, রশীদ জামীল এবং মাওলানা রাশেদুল হাসান। সমাপনী বক্তব্য রাখেন, মাওলানা আজির উদ্দিন। ব্রঙ্কস’র উলামায়েদের মধ্যে উপস্থিত ছিলেন হাফিজ মাওলানা মুকাম্মিল, মাওলানা আনাস জামাল উদ্দিন, মাওলানা মনির হোসাইন খান, মাওলানা উবায়েদ আনসারী, মাওলানা মুজিবুর রহমান, হাফিজ তাসলিমুর রহমান, হাফিজ মাওলানা জাহেদুর রহমান, হাফিজ আতিকুর রহমান, মাওলানা আলাউদ্দিন, হাফিজ মাহবুবুর রহমান, মাওলানা মুস্তাফিজুর রহমান, মাওলানা শেখ সাজ্জাদ হোসাইন, হাফিজ রুহুল জামীল প্রমুখ।

ট্যাগ:
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV