Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশনের অভিষেক (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 124 বার

প্রকাশিত: June 17, 2023 | 3:59 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশনের নতুন কমিটির অভিষেক ও ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ৩ জুন শনিবার সন্ধ্যায় এ উপলক্ষে স্টার্লিং এর খলিল চায়নিজে এক অনুষ্ঠানের আয়োজ করে সংগঠনটি।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্টেট এসেম্বলীওম্যান কারিনাজ রেইজ। পবিত্র কোরআন তেলওয়াত ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। নতুন কমিটিকে শপথ বাক্য পাঠ করান বিবিএর প্রধান উপদেষ্টা মোহাম্মদ এন মজুমদার। পরে ফুল দিয়ে নয়া কমিটিকে বরণ করে নেয়া হয়।
বিবিএর নয়া কমিটির সভাপতি কামাল উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এ ইসলাম মামুনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মূলধারার রাজনীতিক মোহাম্মদ এন মজুমদার, আব্দুস সহিদ, আব্দুর রহিম বাদশা, তোফায়েল চৌধুরী, সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, হাসান আলী, সিনিয়র ডিটেকেটিভ মাসুদ রহমান, পুলিশ অফিসার বিল্লাল হোসেন, কারেকশন অফিসার কাজী আর হাসান, নূরে আলম জিকু, জালাল চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানে এসেম্বলীওম্যান কারিনাজ রেইজ কমিউনিটিতে বিশেষ অবদান রাখার জন্য ৪ সাংবাদিকসহ ১০জন প্রবাসী বাংলাদেশীকে সম্মাননা সার্টিফিকেট তুলে দেন। একই সময় তিনি খলিল বিরিয়ানির সিইও মোঃ খলিলুর রহমানকে প্রক্লেমেশন প্রদান করেন।
নবনির্বাচিত কর্মকর্তারা নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের অঙ্গীকার করেন শপথে। তারা কমিউনিটির কল্যাণে সহযোগিতাসহ সংগঠনকে এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
নবনির্বাচিত সভাপতি কামাল উদ্দিন এবং সাধারণ সম্পাদক এ ইসলাম মামুন বিদায়ী কমিটি সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV