Tuesday, 10 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ব্রঙ্কস মুসলিম সেন্টার ইউএসএ’র বার্ষিক সাধারণ সভা: সেন্টারের ছয় তলা ভবন নির্মাণসহ বিভিন্ন সিদ্ধান্ত (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 91 বার

প্রকাশিত: November 12, 2023 | 1:57 PM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্কে ব্রঙ্কস মুসলিম সেন্টার ইউএসএ’র বার্ষিক সাধারণ সভা ৫ নভেম্বর অনুষ্ঠিত হয়। ব্রঙ্কসের ২৫৩১ ডেভিডসন এভিনিউর মসজিদে এ সভায় সভাপতিত্ব করেন মুসলিম সেন্টারের সভাপতি মাওলানা আব্দুর রহমান খান এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মো: সোলায়মান আলী।
সাধারণ সভায় গৃহীত সিদ্ধান্তের মধ্যে রয়েছে ব্রঙ্কস মুসলিম সেন্টারের ছয় তলা নতুন ভবন নির্মাণ, ট্রাস্টি বোর্ড সদস্য বাড়ানো, ইয়ুথ কার্যক্রম বৃদ্ধি, যুব মহিলা ও মহিলা শিক্ষা কার্যক্রম সম্প্রসারণ, ওয়েব সাইট তৈরি, যুব মহিলা ও মহিলা ফান্ড সংগ্রহ কমিটি গঠন, অনলাইন কার্যক্রম সম্প্রসারণে যুবকদের নিয়ে পৃথক কমিটি ও ফান্ড সংগ্রহ কমিটি গঠন, প্রতিষ্ঠানের নামে কবর স্থান রেজিঃ এবং সাধারণ সদস্য ও আজীবন সদস্য বৃদ্ধি করা।
সাধারণ সভায় গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নে উপ কমিটি গঠন করার জন্য কার্যকরী কমিটিকে ক্ষমতা প্রদান করা হয়।
সভায় বক্তব্য রাখেন ব্রঙ্কস মুসলিম সেন্টারের ইমাম ও খতিব হাফেজ রুহুল আমিন, বোর্ড অব ট্রাস্টির সদস্য প্রফেসর আফাজ উদ্দিন আহমেদ, মাস্টার আব্দুল খালেক, ফোর্ডহাম ইউনিভার্সির প্রফেসর ড. জাকিরুল আলম ভূইয়া, মুসলিম সেন্টারের সহ সভাপতি আব্দুর রহিম বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, কোষাধ্যক্ষ মো: হাসান করিম, সহ কোষাধ্যক্ষ তাহাজুল ইসলাম, আজীবন সদস্য শাহাদাত হোসেন, সদস্য মো: আলমগীর হোসেন, আব্দুর রব, আবুল বারাকাত, আলতাফ হোসেন, শুকুর আলী, মুরসালিন বিন হাফিজ, বজলুর রহমান আকন্দ প্রমুখ।
পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। শেষে ফিলিস্তিনিদের জন্য বিশেষ দোয়া করা হয়।

Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV