Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ব্রাহ্মণপাড়া উপজেলাবাসী’র ইফতার ও দোয়া মাহফিল: লং আইল্যান্ডে কবর ক্রয়ের সিদ্ধান্ত

অনলাইন ডেস্ক পঠিত: 106 বার

প্রকাশিত: March 19, 2025 | 1:37 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে যুক্তরাষ্ট্রস্থ ব্রাহ্মণপাড়া উপজেলাবাসী’র ইফতার ও দোয়া মাহফিল। গত ১৫ মার্চ শনিবার জ্যকসন হাইটসের নবান্ন পার্টি হলে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে ব্রাহ্মণপাড়া উপজেলাবাসী’র জন্য নিউইয়র্কের লং আইল্যান্ডে কবর ক্রয়ের সিদ্ধান্ত নেয়া হয়। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

আয়োজক সংগঠনের সমন্বয়ক আবুল খায়ের আখন্দের সভাপতিত্বে এবং আয়োজক সংগঠনের অন্যতম আহ্বায়ক ইঞ্জিনিয়ার এমএ কাদেরের পরিচালনায় অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন ছারছিনা দরবার শরীফের পীরসাহেব মাওলানা শাহ্ মো. সাইফুল্লাহ সিদ্দিকী। রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা করেন মাওলানা অলি উল্লাহ মো. আতিকুর রহমান।

ইফতার মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন আয়োজক সংগঠনের সমন্বয়ক কাজী আসাদ উল্লাহ, অন্যতম আহ্বায়ক মো. রুবেল হোসেন, কাউসার আহমেদ ও সদস্য সচিব মেজবাউল ইসলাম শাওন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর কুমিল্লা সমিতি যুক্তরাষ্ট্র’র সভাপতি ডা. মোঃ ইনামুল হক এমডি, সিনিয়র সহ সভাপতি মোঃ ইউনুছ সরকার, সহ সভাপতি মোঃ জাহাঙ্গীর সরকার, সাধারণ সম্পাদক

মোঃ এ ছিদ্দিক পাটোয়ারী, নির্বাহী সদস্য মিয়া মোঃ দুলাল, কুমিল্লা সোসাইটি অব ইউএসএ’র মিয়া মোঃ দাউদ, মিজানুর রহমান, তাসলিমা পাটোয়ারী, এমদাদুল হক মাস্টার, হাবিব খান চৌধুরী, শহীদ নূর, মো. আলা উদ্দিন, হেলাল উদ্দিন, দেলোয়ার হোসেন প্রমুখ। ব্রাহ্মণপাড়া উপজেলাবাসী ছাড়াও বিপুল সংখ্যক কুমিল্লাবাসী ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন।

সভায় ব্রাহ্মণপাড়া উপজেলাবাসী’র জন্য নিউইয়র্কের লং আইল্যান্ডে কবর ক্রয়ের সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া সভায় আগামী ৬ জুলাই ব্রাহ্মণপাড়া উপজেলাবাসী’র পিকনিক আয়োজনের তারিখ নির্ধারণ করা হয়। এবিষয়ে আয়োজক সংগঠনের আহ্বায়ক ইঞ্জিনিয়ার এমএ কাদের ও মো. রুবেল হোসেন এবং সদস্য সচিব মেজবাউল ইসলাম শাওনকে দায়িত্ব প্রদান করা হয়।
ইফতার ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করার জন্য আয়োজক সংগঠনের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ