নিউইয়র্কে ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটি অব নর্থ আমেরিকা’র সাধারণ সভা : সভাপতি স্বপন সাধারণ সম্পাদক সাকির
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক: ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটি অব নর্থ আমেরিকা ইন্ক এর সাধারণ সভা গত ২৭ জানুয়ারী নিউইয়র্কে লং আইল্যান্ডের ৭৭৪ বারকেলী এভিনিউর সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংগঠনের উপদেষ্টামন্ডলী, কার্যকরী কমিটি ও সাধারণ সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠান ছিল প্রানবন্ত।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ শাহ মোয়াজ্জেম। পরিচালনা করেন সাধারণ সম্পাদক মো: আনার খান। আতাউর রহমানের কুরআন তেলাওয়াতে মধ্যদিয়ে সভা শুরু হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন সভাপতি মোহাম্মদ শাহ মোয়াজ্জেম। সাধারণ সম্পাদকের রির্পোট ও বার্ষিক আয়-ব্যয়ের প্রতিবেদন পেশ করেন মো: আনার খান। সাধারণ সম্পাদকের রির্পোটের উপর বিশদ আলোচনার পর উপস্থিত সকলের সম্মতিক্রমে ৫ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়।
নির্বাচন কমিশন উপস্থিত সকলের সাথে পরামর্শ করে ২০২৪-২৫ সালের নতুন কমিটির সভাপতি পদে মো: আনোয়ার হোসেন তালুকদার স্বপন ও সাধারণ সম্পাদক পদে মো: সাকিরুল ইসলাম সাকির এর নাম ঘোষণা করেন। নির্বাচন কমিশন, নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সকলের সাথে পরামর্শ করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে পরে স্থানীয় মিডিয়ার মাধ্যমে জানাবেন।
সাধারণ সভায় সংগঠনকে গতিশীল করার বিভিন্ন পরিকল্পনার পাশাপাশি ‘সংগঠনের ব্যানারে নিউইয়র্ক/ নিউজার্সীতে কবরস্থান ক্রয়ের সিদ্ধান্ত গ্রহন করে।
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি