নিউইয়র্কে মামুন’স টিউটোরিয়ালের বাঙালী কৃতি ছাত্র-ছাত্রীদের বর্ণাঢ্য সংবর্ধনা ও পুরষ্কার বিতরণ
ইউএসএ নিউজ অনলাইন.কম :নিউইয়র্কে স্পেশালাইজড হাইস্কুলে ভর্তির সুযোগ পাওয়া বাঙালী কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা ও পুরষ্কার প্রদানের জন্যে ব্রঙ্কসের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মামুন’স টিউটোরিয়ালের উদ্যোগে অনুষ্ঠিত হয় সংবর্ধনা ও এওয়ার্ড বিতরণ অনুষ্ঠান। গত ১৭ই এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় ব্রঙ্কসের পাকচেষ্টারস্থ গোল্ডেন প্যালেস -এ অনুষ্ঠিত হয় আড়ম্বরপূর্ণ এ আয়োজন। অনুষ্ঠানে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত ড. এ কে আবদুল আব্দুল মোমেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন নিউজার্সীর প্লেইনবরো টাউনশিপ-এর কাউন্সিলম্যান বিশিষ্ট মুক্তিযোদ্ধা ড. নুরুন্নবী, নিউইয়র্ক স্টেট এসেম্বলীম্যান লুুইস সিপুলভেদা (এসেম্বলী ডিস্ট্রিক্ট ৮৭), একুশে পদকপ্রাপ্ত বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব জামালউদ্দিন হোসেন ও তাঁর সহধর্মিনী নাট্যব্যক্তিত্ব রওশন আরা হোসেনসহ বাঙালী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিত্ববর্গ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন মামুন’স টিউটোরিয়ালের কর্ণধার শেখ আল মামুন এবং ডাঃ নাহিদ খান। অনুষ্ঠানে মামুন’স টিউটোরিয়াল পক্ষ থেকে এবছর স্পেশালইজড স্কুলে ভর্তির সুযোগ পাওয়া ৩৬ জন ছাত্র-ছাত্রীর হাতে সনদপত্র ও ট্রফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ড. আব্দুল মোমেন ও বিশেষ অতিথি এস্মেবলীম্যান লুইস সিপুলভেদা।
জাতীয় স্গংীত, কোরআন তেলওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে আরম্ভ হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন মামুন’স টিউটোরিয়ালের কর্ণধার প্রফেসর শেখ আল মামুন। তিনি বাংলাদেশী কমিউটিনির সেবা দেয়া ও যুক্তরাষ্ট্রে বাংলাদেশী ছাত্র-ছাত্রীরা যেন আরও উৎকর্ষতা অর্জন করতে পারে সে ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। তিনি সকলের সহযোগিতা কামনা করেন এবং আগামীতে মামুন’স টিউটোরিয়াল থেকে আরও বেশি ছাত্র-ছাত্রী স্পেশালইজড স্কুলসহ ভাল ভাল শিক্ষা প্রতিষ্ঠানে সুযোগ পাওয়ার মাধ্যমে কমিউনিটি তথা বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে বলে আশাপোষণ করেন। ’অনেক বাধা পেরিয়ে আমরা উঠবো সাফল্যের শিখরে’ – ছাত্র-ছাত্রীদের এই মহান ব্রত নিয়ে লেখাপড়ায় মন দিতে অনুরোধ করেন তিনি।
প্রধান অতিথি ড. মোমেন তাঁর বক্তব্যে প্রথমেই ছাত্র-ছাত্রীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান। তিনি ছাত্র-ছাত্রীদের ভালভাবে লেখা পড়া, সময় ও নিয়মানুবর্তিতা মেনে চলা, বাবা-মায়ের কথা শোনার প্রতি গুরুত্ব আরোপ করেন। ‘আমি পারবো’ ‘আমাকে পারতেই হবে’ এমন শপথ নিয়ে পড়াশুনা করে বড় হয়ে দেশ ও দশের মঙ্গলে নিজেকে কাজে লাগানোর জন্য সকলের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, এভাবে যদি বাংলাদেশীরা এগিয়ে যায় তবে বাংলাদেশ খুব শীঘ্রই সহশ্রাব্দ উন্নয়নের অভীষ্ট্য লক্ষ্যে পৌঁছে যাবে। উন্নত বাংলাদেশ গড়ায় নিজেদের মেধা ও শিক্ষাকে কাজে লাগানোর অভিপ্রায়ে সকলকে এখন থেকেই তৈরী হতেও তিনি আহ্বান জানান। তিনি মামুন’স টিউটোরিয়ালের ভূমিকার ভূয়শী প্রশংসা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা ছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখেন এন. মজুমদার, আব্দুস শহীদ, তালুকদার হেমায়েত উদ্দিন, কৃষিবিদ আব্দুস সবুর, ইমরান শাহ রন, জুনেদ আহমদ চৌধুরী, ফরিদা ইয়াসমিন, আব্দুল কাইয়ূম, এ. ইসলাম মামুন প্রমুখ।
বিশেষ অতিথিসহ সকল বক্তাই জনাব মামুনের দক্ষতা, বিনয়ী ব্যবহার, সেবার মনোভাবে খুবই উৎসাহিত বোধ করেন এবং মামুন’স টিউটোরিয়ালের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। শেষে বাংলা নববর্ষ উপলক্ষে অনুষ্ঠিত হয় আকর্ষণীয় সাংস্কৃতিক পর্ব। এ পর্ব পরিচালনায় ছিলেন প্রবাসের জনপ্রিয় শিল্পী আফজাল ও তাঁর সহকর্মীবৃন্দ।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!