নিউইয়র্কে মুক্তধারা ফাউন্ডেশনের নতুন নির্বাহী কমিটি : চেয়ারম্যান ফেরদৌস সাজেদীন, সাধারণ সম্পাদক বিশ্বজিত সাহা
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কের জ্যাকসন হাইটসে ১৪ ডিসেম্বর মুক্তধারা ফাউন্ডেশনের সাধারণ সভায় সাহিত্যিক ফেরদৌস সাজেদীনকে চেয়ারম্যান করে ৩১ সদস্যের কার্যকরী কমিটি নির্বাচিত হয়েছে। নতুন কমিটির মেয়াদ ২০২০ থেকে ২০২২। ভাইস চেয়ারম্যান পুনঃ নির্বাচিত হয়েছেন লেখক-সাংবাদিক হাসান ফেরদৌস, সাংবাদিক নিনি ওয়াহেদ। ভাইস চেয়ারম্যান পদে নতুন নির্বাচিত হয়েছেন গত বছরের বইমেলার আহŸায়ক ও অর্থনীতিবিদ ড. নজরুল ইসলাম। সাধারণ সম্পাদক পুনঃনির্বাচিত হয়েছেন বিশ্বজিত সাহা। সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সাংবাদিক ফাহিম রেজা নূর। কোষাধ্যক্ষ পদে পুনিঃনির্বাচিত হয়েছেন তানভীর রাব্বানী। প্রচার ও প্রকাশনা সম্পাদক আদনান সৈয়দ ও দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন শুভ রায়।

এছাড়া কার্যকরী কমিটির সদস্য হিসেবে পুনঃ নির্বাচিত অন্যান্য সদস্যরা হলেন সউদ চৌধুরী, কৌশিক আহমেদ, রানু ফেরদৌস, আহমাদ মাযহার, সাবিনা হাই উর্বি, ওবায়দুল্লাহ মামুন, ইউসুফ রেজা, হারুন আলী, সেমন্তী ওয়াহেদ, মুরাদ আকাশ। এছাড়া এবছর কার্যকরী কমিটির নতুন সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ড. জিনাত নবী, ড. ফাতেমা আহমেদ, শামসাদ হুসাম, নসরত শাহ ও জাকিয়া ফাহিম।

উপদেষ্টামন্ডলীর সদস্যরা হলেন : জামাল উদ্দীন হোসেন, দিলারা হাশেম, ড. নূরন নবী, রোকেয়া হায়দার, ড. জিয়াউদ্দীন আহমেদ ও গোলাম ফারুক ভুইয়া। সভায় নির্বাচন ছাড়াও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্মরণে আগামী ১৩-১৫ মার্চ অনুষ্ঠিতব্য শিশু-কিশোর মেলার অগ্রগতির বিষয়ে বিশদ আলোচনা হয়। শহীদ বুদ্ধিজীবী দিবস স্মরণ করে ১ মিনিট নীরবতা পালন করা হয়। বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য ব্যাখ্যা করে শহীদ বুদ্ধিজীবী পরিবারের সন্তান ফাহিম রেজা নূর এবং অর্থনীতিবিদ ড. নজরুল ইসলাম বক্তব্য রাখেন। বিদায়ী সভাপতি ড. জিয়াউদ্দীন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কার্যকরী কমিটির অধিকাংশ সদস্য উপস্থিত ছিলেন।
- নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








