নিউইয়র্কে মেডোব্রুক ফানান্সিয়াল মটগ্রেজ ব্যাংকার্স কর্প এস্টোরিয়া ব্রাঞ্চ’র ইফতার পাটি (ভিডিও সহ)
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে মেডোব্রুক ফানান্সিয়াল মটগ্রেজ ব্যাংকার্স কর্প এস্টোরিয়া ব্রাঞ্চ’র উদ্যোগে এক ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার ২৫ মার্চ জ্যামাইকার একটি পার্টি হলে এ আয়োজন সম্পন্ন হয়।
ইফতার মাহফিলে রিয়েল এস্টেট ব্যবসায়ী, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক, কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এসময় আগত অতিথিদের অভ্যর্থনা জানান কোম্পানির লোন অফিসার আজাদুল ইসলাম ও ব্রাঞ্চ ম্যানেজার ভিক্টর এন্ড্রেড। ইফতারের আগে বিশ্ব শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা শিহাব উদ্দিন।
উপস্থাপিকা সোনিয়ার পরিচালনায় অনুষ্ঠানে কমিউনিটির নেতৃবৃন্দ শুভেচ্ছা বক্তব্য দেন। তারা বাংলাদেশি কমিউনিটির উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন আহাদ আলী সিপিএ, জাকির চৌধুরী সিপিএ, ব্যবসায়ী নেতা লিটন আহমেদ, বিলাল ইসলাম, রিয়েলেটর মু. কে আহমেদ,মোস্তাফিজুর রহমান লিটন প্রমুখ।
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
- Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women