Tuesday, 10 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কে মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটি অব ইউএসএ’র সাধারণ সভা অনুষ্ঠিত; কার্যকরী পরিষদের মেয়াদ ছয় মাস বৃদ্ধি (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 188 বার

প্রকাশিত: October 17, 2023 | 1:14 PM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটি অব ইউএসএ ইনক’র সাধারণ সভা গত ১৫ অক্টোবর রোববার নিউইয়র্কের এস্টোরিয়া হ্যালো বাংলাদেশ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনের সদস্য পদ নবায়ন, নতুন সদস্য সংগ্রহ ও হালনাগাদকরণ এবং নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যে বর্তমান কার্যকরী পরিষদের মেয়াদ ছয় মাস বৃদ্ধি করা হয়। খবর ইউএসএনিউজঅনলাইন.কম”র
সংগঠনের সভাপতি তজমুল হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ জাবেদ উদ্দিনের পরিচালনায় সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন জালাল চৌধুরী।
সাধারণ সভায় সংগঠনের গঠনতন্ত্র সংশোধন, সংযোজন, পরিমার্জন ও পরিবর্তনের খসড়া প্রস্তাব উপস্থাপন করেন গঠনতন্ত্র সংশোধনী উপ কমিটির আহ্বায়ক ও সংগঠনের অন্যতম বোর্ড অব ট্রাস্টি সিরাজ উদ্দিন আহমদ সোহাগ। সভায় উপস্থিত সংগঠনের সদস্যদের মতামত ও ব্যাপক আলাপ আলোচনান্তে সর্ব সম্মতিক্রমে প্রস্তাবগুলো সাধারণ সভায় গৃহিত হয়।
অনুষ্ঠানে সাধারণ সম্পাদকের প্রতিবেদন উপস্থাপন করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ জাবেদ উদ্দিন এবং সংগঠনের আয়-ব্যয়ের রিপোর্ট পেশ করেন কোষাধ্যক্ষ এমদাদ রহমান তরফদার।
সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষের রিপোর্ট এবং সংগঠনের আয়-ব্যয় সহ সার্বিক কার্যক্রমের জন্য কার্যনির্বাহী পরিষদকে সাধারণ সভায় উপস্থিত সদস্যগণ ধন্যবাদ জ্ঞাপন করেন।
সভায় সর্বসম্মতিক্রমে সংগঠনের সদস্য পদ নবায়ন, নতুন সদস্য সংগ্রহ ও হালনাগাদকরণ এবং নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যে বর্তমান কার্যকরী পরিষদের মেয়াদ ছয় মাস বৃদ্ধি করা হয়। মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটির অব ইউএসএ ইনক’র বোর্ড অব ট্রাস্টি ও সদস্যগণ সহ কমিউনিটির নেতৃস্থানীয় বিপুল সংখ্যক মৌলভীবাজারবাসী সাধারণ সভায় উপস্থিত ছিলেন।
অন্যদের মধ্যে ছিলেন সৈয়দ ছিদ্দুকুল হাসান, বদরুন নাহার খাঁন মিতা, চৌধুরী সালেহ, মনাওর আলী চৌধুরী, আব্দুল মছব্বির, দেওয়ান মোস্তাক রাজা, মিছবা মজিদ, জালাল চৌধুরী, মিয়া মো. আলতাফ, সৈয়দ বেলাল হোসেন, আব্দুল মতিন, সৈয়দ এম রহমান, সুলেমান আহমদ, আহমেদ জিলু, সোহান আহমদ টুটুল, সৈয়দ মামুন, শেখ শফিকুর রহমান, সৈয়দ জুয়েল, সৈয়দ রহমান আহমদ, মোঃ আব্দুল বাকী, আলমগীর হোসেন, আব্দুল মালিক, নুরে আলম জিকু, এনায়েত হোসেন জালাল, জাবেদ আহমেদ, আব্দুল মালিক রুকন, আহমেদ শফি, এম আশরাফুর রহমান, আরিফ আহমেদ, লিটন আহমেদ, আয়নুল হুদা, সৈয়দ আহমেদ, বশির খান, গিয়াস উদ্দিন, আবির চৌধুরী, সৈয়দ রহমান আহমেদ, মোঃ আব্দুল বারী, মোতালেব রাজা, আলমগীর হোসেন, আব্দুল আহাদ, মহসিন মিয়া, কামাল আহমেদ, সৈয়দ আলমগীর আহমদ, নুমান উল্লাহ, সুমন আহমদ, ইমরান আহমদ, লুকমান, সাগর চৌধুরী, সৈয়দ জিলাদ, আব্দুল আহাদ, আকতার হোসেন প্রমুখ।
মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটির কার্যকরী পরিষদের সদস্যদের মধ্যে সভায় উপস্থিত ছিলেন সৈয়দ রুহুল আলী, সৈয়দ আবুল কাসেম, নিখিল দেবনাথ, শাহীন হাছনাত, জাহাঙ্গীর আলম, সৈয়দ ফাহমী ও শাহীন মিয়া।
সভাপতি তজুমল হোসেন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জাবেদ উদ্দিন সাধারণ সভায় উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV