নিউইয়র্কে যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের উদ্যোগে বাংলাদেশের ৫৩তম বিজয় দিবস উদযাপন (ভিডিও সহ)
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে গভীর শ্রদ্ধা, ভালোবাসা আর উৎসবমুখর পরিবেশে বাংলাদেশের ৫৩তম মহান বিজয় দিবস উদযাপন করেছে যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগ। গত ২০ ডিসেম্বর এস্টোরিয়ার বৈশাখী রেস্টুরেন্ট পার্টি হলে অনুষ্ঠিত হয় এ বিজয় উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আয়োজনে ছিল আলোচনা সভা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। খবর ইউএসএনিউজঅনলাইন.কম’র।
যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রওশন বেগমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমীনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সামছুদ্দীন আজাদ। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাজী এনাম।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আনোয়ার বাবলু, যুক্তরাষ্ট্র সেচ্ছাসেবক লীগের সাবেক সহ সভাপতি দুরুদ মিয়া রনেল, আওয়ামী লীগের জনারধন চৌধুরী, যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক সবিতা দাস, সমাজ কল্যাণ সম্পাদক জুঁই ইসলাম, অন্যতম সদস্য তাসলিমা আহমদ, কানিজ ফাতিমা, বিলকিস আক্তার, হেলেনা আক্তার, সেলিনা খান প্রমুখ।
বক্তারা মুক্তিযুদ্ধের ইতিহাস ও স্মৃতিচারণ করে বলেন, ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ বিনির্মানে সকলকে এগিয়ে আসতে হবে। সরকার নারীর উন্নয়ন, ক্ষমতায়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ নারীর ক্ষমতায়নে বিশ্বে রোল মডেল।
বক্তারা আরো বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে জয়ী করতে প্রবাসী ও মহিলা আওয়ামী লীগের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। দেশে ও দেশের বাইরে সর্বস্তরের মানুষের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়নের চিত্র পৌঁছে দিতে হবে। দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। শহীদদের স্মরণে এক মিনিটি নিরবতা পালন করা হয়। পরিবেশন করা হয় বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সঙ্গীত।
অনুষ্ঠানে সংগঠনের নেতা-কর্মীরা যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নির্বাাচিত হওয়ায় রওশন বেগমকে ফুলেল শুভেচ্ছা জানান।
প্রবাসের জনপ্রিয় শিল্পী সবিতা দাস তার বহ্নিশিখা সংগীত নিকেতনের শিল্পী উর্মি ইসলাম, সুমি পুরকায়স্থ, রিনা আবেদিন, রুবাইয়া শবনম, রুনা রায়, সুমনা হক, মিনাক্ষী রায়, কানিজ আয়েশা, মিলি বশাক, রিধি রায়কে নিয়ে সঙ্গীত পরিবেশন করেন। শিল্পীদের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা দর্শক-শ্রোতারা দারুণভাবে উপভোগ করেন। বর্ণাঢ্য এ আয়োজনে বাংলাদেশী কমিউিনিটির বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দ যোগ দেন।
অনুষ্ঠানে আগত সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান ভারপ্রাপ্ত সভাপতি রওশন বেগম এবং সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমীন।
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি