Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি নজমুল ইসলাম নিহত, ড. মোমেনের শোক

অনলাইন ডেস্ক পঠিত: 125 বার

প্রকাশিত: July 9, 2014 | 1:17 PM

ইউএসএনিউজঅনলাইন.কম :  নিউইয়র্কে ওজোনপার্কের একটি স্ট্রীট থেকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি নজমুল ইসলামের লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় সময় ১০ জুলাই বুধবার ভোর রাত প্রায় ৩টায় নিউইয়র্ক সিটির ওজোনপার্কে আটলান্টিক এভিনিউ এবং ৭৬ স্ট্রীটের কর্ণার থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

09072014_001_LATE_NOJMULনিউইয়র্ক স্টেট আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও নাজমুলের বাল্যবন্ধু শাহীন আজমল নিহতের পারিবারিক ও হাসপাতাল সূত্রের উদ্বৃতি দিয়ে জানান, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি নজমুল ইসলাম ১০ জুলাই বুধবার রাত ১০ টা থেকে ভোর রাত ৩টার মধ্যে কোন এক সময় দুর্বত্তের হাতে নিহত হন। ওই দিন রাত ১০ টায় বাসা থেকে বের হবার পর আর তিনি বাসায় ফিরেন নি। হাসপাতাল থেকে ভোরে তার মৃত্যুর সংবাদ জানানো হয় পরিবারকে। ১০ জুলাই বুধবার ভোর রাত ৩টার নিউইয়র্ক সিটির ওজোনপার্কে আটলান্টিক এভিনিউ এবং ৭৬ স্ট্রীটের কর্ণারে তার লাশ পড়েছিল। নজমুল ইসলামের লাশ দেখে জনৈক পথচারী পুলিশে কল করে। সংবাদ পেয়ে পুলিশ অকুস্থল থেকে তার লাশ উদ্ধার করে। মৃত্যুর কারণ জানা যায়নি। তবে তার দুই চোখের নীচে কালো গভীর ক্ষত রয়েছে। কপালেও ক্ষত আছে। সেটি কংক্রিটের রাস্তার ওপর পড়ে যাবার দাগও হতে পারে বলে কেউ কেউ ধারণা করছেন। জ্যামাইকা হাসপাতাল মর্গে তার লাশ রাখা হয়েছে। নিউইয়র্ক পুলিশ জানিয়েছেন, ময়না তদন্তের আগে কিছুই বলা সম্ভব হচ্ছে না।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ জানান, নজমুল ইসলামের লাশের ময়না তদন্তের পরই প্রকৃত কারণ জানা সম্ভব হবে।
সিলেটের বিয়ানিবাজারের সন্তান ৫২ বছর বয়সী নজমুল ইসলাম ৩ যুগেরও অধিক সময় ধরে নিউইয়র্কে বাস করছেন। তিনি মা, স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ পরিবার নিয়ে নিউইয়র্কে বাস করতেন। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালিন সময় থেকেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। মৃত্যুও আগ পর্যন্ত সাংগঠনিকভাবে খুবই সোচ্চার ছিলেন নজমুল। তার নিহত হবার সংবাদ পেয়ে দলের নের্তৃবৃন্দসহ প্রবাসীরা জ্যামাইকা হাসপাতালে জড়ো হন। সকলেই শোকাহত। তার দুর্ভাগ্যজনক মৃত্যুতে কমিউনিটিতে গভীর শোকের ছায়া নেমে আসে। কেউই এমন করুণ মৃত্যু মেনে নিতে পারছেন না। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত ড. এ কে আবদুল মোমেনও সংবাদ পেয়ে হাসপাতালে ছুটে যান। তিনি নিউইয়র্ক পুলিশের সাথে যোগাযোগ করেছেন। তিনি অবিলম্বে নজমুল নিহত হবার কারণ উদঘাটন এবং ঘাতক/ঘাতকদের গ্রেফতারের আহবান জানিয়েছেন।
নিউইয়র্ক স্টেট আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও নাজমুলের বাল্যবন্ধু শাহীন আজমল জানান, যে এলাকায় নজমুলের লাশ পড়েছিল সে এলাকায় গভীর রাতে এ ধরনের খুন-জখমের ঘটনা প্রায়ই ঘটে আসছিলো।

নজমুল ইসলাম-এর মৃত্যুতে ড.এ.কে আব্দুল মোমেনের শোক
জাতিসংঘে বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি ড.এ.কে আব্দুল মোমেন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব এবং যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ এর সহ-সভাপতি নাজমুল ইসলাম-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বিবৃতিতে তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
ড.এ.কে আব্দুল মোমেন তাঁর শোক বানীতে বলেন নজমুল ইসলাম ছিলেন তাঁর একজন গুনমুগ্ধ সহকর্মী। তিনি নিরহংকারী ছিলেন। তাঁর বক্তব্য ছিল অত্যন্ত বলিষ্ঠ এবং তিনি ছিলেন একজন সত্যিকারের স্বদেশপ্রেমিক। সিলেটের বিয়ানিবাজারের নজমুল ইসলাম তিনযুগেরও অধিক সময় নিউইয়র্কে জীবন-যাপন করেন। তাঁর অনুপস্থিতি প্রবাসের কম্যুনিটিতে অপুরনীয় ক্ষতি হয়ে গেল।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV