নিউইয়র্কে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও আওয়ামী লীগ পরিবার আয়োজিত বাংলাদেশের বিজয় দিবস’র অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র (ভার্চুয়ালী) বক্তব্য : ‘আমাদের নির্বাচন করতে দিতে হবে’
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও আওয়ামী লীগ পরিবার আয়োজিত বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ভার্চুয়ালী) বলেছেন, “আমরা নির্বাচন বয়কট করতে চাই না। আমরা নির্বাচন করতে চাই। আমাদের নির্বাচন করতে দিতে হবে। আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। আমাদের নেতা-কর্মীদের মামলা প্রত্যাহার করতে হবে।”
২৮ ডিসেম্বর রোববার ব্রঙ্কসের আল আকসা পার্টি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য (ভার্চুয়ালী) রাখছিলেন নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও আওয়ামী লীগ পরিবারের উদ্যোগে ২৮ ডিসেম্বর রোববার উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে বাংলাদেশের মহান বিজয় দিবস।
যুক্তরাষ্ট্র যুবলীগসহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠন এবং মুক্তিযুদ্ধের স্বপক্ষ শক্তির সার্বিক সহযোগিতায় নানা আয়োজনে উৎসবমুখর পরিবেশে দিবসটি উদযাপিত হয়। আয়োজনে ছিল মুক্তিযোদ্ধা সম্মাননা, আলোচনা সভা, কবিতা আবৃত্তি সহ মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
উদযাপন কমিটির আহ্বায়ক আওয়ামীলীগ নেতা আব্দুর রহিম বাদশার সভাপতিত্বে এবং দপ্তর সম্পাদক প্রকৌঃ মোহাম্মদ আলী সিদ্দিকী, যুবলীগ নেতা জামাল হুসেন, ইফজাল চৌধুরী ও রেজা আব্দুল্লাহ স্বপনের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক ফজলুর রহমান, বিশিষ্ট সাংবাদিক শাবান মাহমুদ, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ড. প্রদীপ রঞ্জন কর, বীর মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী, সহ সভাপতি সৈয়দ বশারত আলী, সামছুদ্দিন আজাদ, আজিজুর রহমান সাবু, বীর মুক্তিযোদ্ধা ফারুক হোসাইন, বীর মুক্তিযোদ্ধা শওকত ওসমান রিচি, বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম, সেলিনা মোমেন, অধ্যাপিকা হুসনে আরা, বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রকিব মন্টু, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুর রহমান রফিক ও সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী, কানেকটিকাট আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হুমায়ুন আহমেদ চৌধুরী, আওয়ামীলীগ নেতা ফারুক আহমেদ, এ্যাড. শাহ মোঃ বখতিয়ার আলী, এমএ করিম জাহাঙ্গীর, রেজাউল করিম চৌধুরী, সাখাওয়াত আলী, শেখ মখলু, টি মোল্লা, আক্তার হোসেন, কফিল চৌধুরী, বিজয় কৃষ্ণ সাহা, অধ্যাপক আমিনুল ইসলাম চুন্নু, আব্দুর রউফ পাশা, নূরুল ইসলাম, শেখ হাসিনা মঞ্চের সভাপতি জালালউদ্দিন জলিল ও সাধারণ সম্পাদক কায়কোবাদ খান, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এইচ এম ইকবাল, যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রুমানা আক্তার, যুবলীগ নেতা সোহানুর রহমান টুটুল, শহিদুল ইসলাম, শাহ সেলিম, শাহীন কামালী, সাদিকুর রহমান, মামুন সরকার, মিনহাজ শরীফ রাসেল, লস্কর জুয়েল, রবিউল ইসলাম, মনিরুল আলম দীপু, বীর মুক্তিযোদ্ধা এম এ নাসির, হৃদয়ে বাংলাদেশের সভাপতি সাইদুর রহমান লিংকন, নুরুল ইসলাম মিলন, রূপচান মিয়া, মনির উদ্দিন, হৃদয় প্রমুখ। সমাবেশে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, শ্রমিক লীগ ও ছাত্রলীগের বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
এসময় পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন বীর মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী, পবিত্র গীতা থেকে পাঠ করেন কবি সুধাংশু কুমার মন্ডল। অনুষ্ঠানে বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সংগীত পরিবেশন করা হয়। শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত মুক্তিযোদ্ধাদের ফুলেল সম্মাননা জানান হয়।
অনুষ্ঠানে প্রবাসের জনপ্রিয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন বাউল শিল্পী শাহীন হোসেন, সংগীত শিল্পী আল আমিন বাবু, মেহজাবিন মেহা, রেক্সোনা, কাকলী সরকার প্রমুখ। কবিতা পাঠ করেন আল আমিন বাবু। শিল্পীদের মনোজ্ঞ পরিবেশনা গভীর রাত পর্যন্ত দর্শক-শ্রোতারা দারুণভাবে উপভোগ করেন।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল