নিউইয়র্কে রূপসী চাঁদপুর ফাউন্ডেশন’র নির্বাচন অনুষ্ঠিত: ফখরুল সভাপতি ও মনির সাধারণ সম্পাদক
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে রূপসী চাঁদপুর ফাউন্ডেশন ইনক্’র নির্বাচনে (২০২৪-২০২৫) মো: ফখরুল ইসলাম মাসুম সভাপতি এবং নূরে আলম মনির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সংগঠনের সদস্যদের প্রত্যক্ষ ভোটে তারা নির্বাচিত হন।
গত ১০ ডিসেম্বর রোববার রাতে জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে উৎসবমুখর পরিবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন আমিন খান জাকির। অন্য দুজন নির্বাচন কমিশনার ছিলেন বাবুল চৌধুরী ও জাহাঙ্গীর হোসাইন। নির্বাচনকালীণ চাঁদপুরের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ছিল ৭৫। ১ জন ভোটার দেশে থাকায় মোট ৭৪ জন ভোটার সরাসরি ব্যালটের মাধ্যমে ভোট দেন। তবে দুজন ভোটারের ভোটদান বিধিসম্মত না হওয়ায় দুটি ভোট বাতিল হয়ে যায়।
৭২ জন ভোটারের মধ্যে সভাপতি পদে মাওলানা মো: ফখরুল ইসলাম মাসুম পেয়েছেন ৪০ ভোট। অন্যদিকে তাঁর প্রতিদ্বন্দ্বি অপর সভাপতি প্রার্থী সাইফুল ইসলাম পেয়েছেন ৩২ ভোট।
অন্যদিকে সাধারণ সম্পাদক পদে নূরে আলম মনির পেয়েছেন ৩৮ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বি সাধারণ সম্পাদক প্রার্থী সোহেল গাজী পেয়েছেন ৩৪ ভোট। নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক পরবর্তীতে সবাইকে নিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন।
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
- Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women
- Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
- নিউইয়র্কে ইকোসকের সভাপতি ও সহ-সভাপতির সঙ্গে বাণিজ্যমন্ত্রী মুক্তাদিরের বৈঠক: এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান
- শিশু ও নারীর কল্যাণে বিনিয়োগ সুরক্ষায় ঋণসংকট মোকাবিলায় জাতিসংঘের নেতৃত্বে আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান ড. তিতুমীরের