নিউইয়র্কে লাগোর্ডিয়া কমিউনিটি কলেজে বর্ণাঢ্য বাংলাদেশ নাইট ২১ মে
ইউএসএ নিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্ক সিটির লাগোর্ডিয়া কমিউনিটি কলেজে আগামী ২১ মে বুধবার অনুষ্ঠিত হবে বর্ণাঢ্য ‘বাংলাদেশ নাইট-২০১৪’।
লাগোর্ডিয়া কমিউনিটি কলেজের বাংলাদেশ স্টুডেন্ট এসোসিয়েশন (বিএসএ) এর উদ্যোগে প্রতি বছরের মতো এবছরও নানা আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে এ ‘বাংলাদেশ নাইট-২০১৪’।
বিএসএ ‘বাংলাদেশ নাইট’র আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪২০ বরণ করবে। ওইদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত ‘বাংলাদেশ নাইট’র অনুষ্ঠানমালা চলবে। অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে লাইভ মিউজিক, ফ্যাশন শো, নাটক, নৃত্য, ম্যাজিক শো, র্যাফেল ড্র ইত্যাদি। এসব অনুষ্ঠানে বাংলাদেশী শিল্প-সংস্কৃতি তুলে ধরা হবে।
লাগোর্ডিয়া কমিউনিটি কলেজের ই বিল্ডিংয়ের ২য় তলায় এ অনুষ্ঠানে প্রবেশ মূল্য নেই। তবে হলে প্রবেশের সময় ফটো আইডি লাগবে।
বিএসএ’র সভাপতি শাহ ফয়সাল মাজহার, সহ সভাপতি আয়শা তাহমিনা অধোরা ও আশরাফুল এইচ চৌধুরী প্রবাসী বাংলাদেশীদের ব্যতিক্রমী এ অনুষ্ঠানটি উপভোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!