Monday, 7 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

নিউইয়র্কে লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন : দেশকে বাঁচাতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশ প্রেমিক সরকার গঠন করতে হবে (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 58 বার

প্রকাশিত: October 27, 2023 | 3:37 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে দলটির যুক্তরাষ্ট্র শাখা। গত ২৬ অক্টোবর ব্রুকলীনের ১২০৩ লিবার্টি এভিনিউর রাধুঁনী পার্টি সেন্টারে আলোচনা শেষে উতসবমুখর পরিবেশে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে যুক্তরাষ্ট্র এলডিপি’র নেতা-কর্মীরা। খবর ইউএসএনিউজঅনলাইন’র।
এলডিপি’র যুক্তরাষ্ট্র শাখার সভাপতি আলহাজ্ব এমএ জাফরের সভাপতিত্বে অনুষ্ঠানে ভার্সুয়ালী বক্তব্য রাখেন বাংলাদেশের সাবেক মন্ত্রী ও এলডিপি’র চেয়ারম্যান ড. কর্ণেল (অব.) অলি আহমেদ বীরবিক্রম ।
প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি নেতা ও তরুণ ব্যবসায়ী নাঈম টুটুল। স্বাগত বক্তব্য রাখেন এলডিপি’র যুক্তরাষ্ট্র শাখার সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন। আরও বক্তব্য রাখেন কমিউনিটি এক্টিভিস্ট হারুন অর রশিদ আল হারুন সিআইপি, যুক্তরাষ্ট্র এলডিপি’র নেতা সাইফুল ইসলাম, জাকির হোসেন সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। যুক্তরাষ্ট্র এলডিপি’র সর্বস্থরের নেতা-কর্মী ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের বিপুল সংখ্যক নেতা-কর্মী এতে অংশ নেন।
এলডিপি’র চেয়ারম্যান ড. কর্ণেল (অব.) অলি আহমে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের তীব্র সমালোচনা বলেন, তারা দেশকে ধ্বংশের মুখে নিয়ে গেছে। দেশকে বাঁচাতে হলে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সত্যিকার দেশ প্রেমিক সরকার গঠন করতে হবে।
পরে এলডিপি’র যুক্তরাষ্ট্র শাখার সভাপতি আলহাজ্ব এমএ জাফর অতিথি ও দলীয় নেতা-কর্মীদের নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী কেক কাটেন। এসময় দলীয় নেতা-কর্মীরা আনন্দ প্রকাশ করেন। তারা দল এবং এলডিপি’র প্রতিষ্ঠাতা ড. কর্ণেল (অব.) অলি আহমেদের নামে নানা শ্লোগান দেন।
এলডিপি’র যুক্তরাষ্ট্র শাখার সভাপতি আলহাজ্ব এমএ জাফর ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ