Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

শরিফ ওসমান হাদি’র খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে স্মারকলিপি প্রদান

অনলাইন ডেস্ক পঠিত: 21 বার

প্রকাশিত: December 23, 2025 | 5:18 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : ন্যায় ও ইনসাফের পক্ষে এক অপ্রতিরোধ্য কণ্ঠস্বর ও চব্বিশের জুলাইয়ের অন্যতম আপসহীন নায়ক ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি’র খূনীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী স্মারকলিপি প্রদান ও তাঁর রুহের মাগফেরাত কামনায় গায়েবানা জানাজা, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। হিউম্যান রাইটস এন্ড ডেভেলপমেন্ট ফর বাংলাদেশ (এইচআরডিবি) ব্যানারে শুক্রবার (১৯ ডিসেম্বর) বাদ জুমা জ্যাকসন হাইটসে মসজিদ নামিরাহ (মুনা সেন্টার) গায়েবানা জানাজা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

পরে বিকাল ৩টায় নিউইয়র্ক কনস্যুলেট অফিসে এইচআরডিবি অন্যতম পরিচালক মাহবুবুর রহমানের নেতৃত্বে স্মারকলিপি প্রদান করা হয়। নিউইয়র্কস্থ কনস্যুলেট অফিসের ফাস্ট সেক্রেটারী কনসাল আরিফুর রহমান ও কামরুন নাহার স্মারকলিপি গ্রহন করেন। এছাড়া কনস্যুলেট অফিস এইচআরডিবি’র নেতৃবৃন্দের দাবি গুলো মনোযোগ সহকাওে শোনের। এ সময়ে এইচআরডিবি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, নঈম উদ্দিন, নাসির উদ্দিন আহমেদ, হামিমুর রহমান হামিম, মোহাম্মদ সাঈদ, আব্দুস সবুর, আবুল কালাম, জহির উদ্দিন, মিজানুর রহমান ভূইয়াসহ আরো অনেকে।
জানাজার আগে সংক্ষিপ্ত আলোচনায় মসজিদ নামিরাহ’র সভাপতি ও নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম মজুমদার মরহুম শহীদ ওসমান হাদির রুহের মাগফেরাত কামনা করে বলেন, একটি গুলির বিপরীতে সপ্তাহব্যাপী লড়াই শেষে রেখে গেলেন সাহস, প্রতিবাদ ও বিদ্রোহের মতো কিছু শব্দ, যার প্রতিচ্ছবি ছিলেন হাদি নিজেই। শরিফ ওসমান হাদি ছিলেন এক সাহসী, দেশপ্রেমিক ও আপসহীন রাজনৈতিক কর্মী। তিনি আজীবন অন্যায়, অবিচার ও শোষণের বিরুদ্ধে নির্ভীক কণ্ঠস্বর হিসেবে সংগ্রাম করে গেছেন। জুলাই¬ গণঅভ্যূত্থানের পর ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে তিনি জুলাইয়ের যোদ্ধাদের ন্যায্য অধিকার রক্ষা, গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখা এবং জাতীয় স্বার্থ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁর চিন্তা, বক্তব্য ও অবস্থান সমাজে ন্যায়বিচার ও ইনসাফ প্রতিষ্ঠাই মূল লক্ষ্য ছিল। গায়েবানা জানাজার নামাজের ইমামতি করেন হাফিজ হাসান আব্দুল্লাহ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ