নিউইয়র্কে শিল্পী জারিন মাইশার একক সঙ্গীত সন্ধ্যা (ভিডিও সহ)
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে ‘সুরের খেয়ায় বর্ণালী সন্ধ্যা’ শীর্ষক শিল্পী জারিন মাইশার একক সঙ্গীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। ২৯ অক্টোবর রোববার উডসাইডের কুইন্স প্যালেস মিলনায়তনে এই সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়। মাইশার একক এ সঙ্গীত সন্ধ্যায় মিলনায়তন কানায় কানায় ভরে যায় দর্শকে। শিল্পী মাইশাও সুরের ভুবনে মাতিয়ে রাখেন দর্শকদের।
দর্শকদের একে একে গেয়ে শোনান ‘ও আমার বাংলা মা তোর আকুল করা,’ ‘দুটি মন আজ নেই দুজনার,’ ফুলের কানে ভোমর এসে চুপি চুপি বলে যায়,’ ‘আমারও পরানো যাহা চায়, তুমি তাই তাই গো,’ আকাশের ঐ মিটি মিটি তারার সনে কইব কথা’ এর মত জনপ্রিয় ও স্মৃতি জাগানো গানগুলো। অনুষ্ঠানের এক পর্যায়ে কুইন্স বোরো অফিসের পক্ষ থেকে জারিন মাইশার হাতে সম্মাননা তুলে দেয়া হয়।
জারিন মাইশার জন্ম যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। চার বছর বয়সে তিনি বাংলাদেশ ইনস্টিটিউট অফ পারফর্মিং আর্টস থেকে (বিপা) বাংলা ভাষা, গান ও নাচের প্রশিক্ষণ শুরু করেন। নাচ, গান ও বাংলা পড়া এবং লেখার বিষয়ে পাঁচ বছরের কোর্স করেন। ২০১১ সালে মাইশা বিপার শ্রেষ্ঠ ছাত্রী হিসেবে পুরস্কৃত হয়। বর্তমানে মাইশা বিপার নৃত্য প্রশিক্ষক। তার আছে নাট্যকার জামালউদ্দিন আহমেদের নির্দেশনায় নাটক করার অভিজ্ঞতা। ২০১৫ ও ২০১৭ সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে নাচের অনুষ্ঠানে পারফর্ম করেছেন মাইশা । ২০১৭ সালে বিপার উদ্যোগে একক গানের অনুষ্ঠান ‘উত্তরাধিকার’ এ গান পরিবেশন করেন। মাইশা শব্দ রিসাইটেশন ইনস্টিটিউট অ্যান্ড কালচারাল মিডিয়া ইনক থেকে ইভান চৌধুরীর কাছে আবৃত্তি প্রশিক্ষণ নেন। মাইশা দুই বছর নাচের গুরু মায়া মিশ্রর কাছ থেকে শাস্ত্রীয় কথক নৃত্য শিখেন এবং বর্তমানে ঢাকার হাসান ইশতিয়াক ইমরানের কাছে ভার্চুয়াল কথক শিখছেন।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল