Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

নিউইয়র্কে শ্রীমঙ্গল এসোসিয়েশন অব আমেরিকা ইন্কের জমজমাট পিঠা উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা

অনলাইন ডেস্ক পঠিত: 198 বার

প্রকাশিত: December 31, 2025 | 12:33 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে শ্রীমঙ্গল এসোসিয়েশন অব আমেরিকা’র পিঠা উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা। বর্ণিল আয়োজনে ২৯ ডিসেম্বর ২০২৫ সোমবার সন্ধ্যায় উডহ‍্যাভেনের জয়া হলে অনুষ্ঠিত হয় জমজমাট এ উৎসব। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শ্রীমঙ্গল এসোসিয়েশন অব আমেরিকা’র সভাপতি মস্তাক এলাহী চমন ও প্রতিষ্ঠাতা সভাপতি মামুনুর রশীদ শিপু, সন্চালনায় ছিলেন সহ-সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক ‘সুফিয়ান চৌধুরী, কোষাধ‍্যক্ষ খলিলুর রহমান।
পিঠা উৎসবটি সুশৃঙ্খলভাবে সাজানো হয় এবং সুন্দরভাবে পরিবেশন করা হয়। এর দায়িত্বে ছিলেন সহ সভাপতি রহিমা নিপা, উপদেষ্টা শওকত আরা শেলী, নিগার সোবহান, তাদেরকে সহযোগিতা করেন ফয়েজ বকস, দিলদার হোসেন, মোঃ হোসেন, আলতাফ হোসেন, তোফায়েল আহমেদ, ফজলুর রশিদ টিপু, হাসনাত সিপার, রেদোয়ান চৌধুরী, আবুল বাশার, রণজিত পুরকাস্হ বিজু, কৃষ্ণ সেন চৌধুরী প্রমুখ ।বাংলাদেশের ঐতিহ্যবাহী গ্রাম বাংলার এ পিঠা উৎসবে উচ্ছ্বাস-আনন্দের কমতি ছিল না। সৃষ্টি হয় এক ভিন্ন আমেজের। বসেছিল শ্রীমঙ্গলবাসীদের মিলন মেলা। চমৎকার এ আয়োজনে প্রতিধ্বনিত হয় বাঙালী সংস্কৃতির জয়গান।
অনুষ্ঠানে বোর্ড অব ট্রাষ্টীর চেয়ারম‍্যান সাইয়‍্যাদ মুজীবুর রহমান, সংগঠনের উপদেষ্টা দিদার শাহীন, শামীম তারেক, কার্যনির্বাহী কমিটির সদস‍্যবৃন্দ ও শ্রীমঙ্গল থেকে আগত বিশিষ্ট রাজনৈতিক ব‍্যাক্তিত্ব এমরান হোসেন চৌধুরী, জিল্লুল আনাম, সাবেক ডেপুটি জেনারেল ম‍্যানেজার ন‍্যাশনাল টি কোম্পানী শফিকুর রহমান মুন্না ও আমন্ত্রিত অতিথিদের সাথে নিয়ে পিঠা উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্ট ব‍্যাক্তিবর্গদের মধ‍্যে উপস্হিত ছিলেন জালালাবাদ এসোসিয়েশনের ট্রাষ্টী প্রবীণ ব‍্যাক্তি সদরুন নুর, বাংলাদেশ সোসাইটির ট্রাষ্টী বোর্ডের সদস‍্য ও বিয়ানীবাজার সমিতির সাবেক সভাপতি আজিমুর রহমান বোরহান, এম,সি,এন্ড গভঃ কলেজ এলামনাইর সভাপতি সফিক উদ্দিন চৌধুরী, সেন্টার ফর এন,আরবি’র চেয়ারম্যান এম,এস, শেকিল চৌধুরী, গোলাপগন্জ সোসাইটির সভাপতি এবাদ চৌধুরী, এষ্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি সোহেল আহমদ, সাঃ সম্পাদক জাভেদ উদ্দীন, কমিউনিটি ও রাজনৈতিক ব্যাক্তিত্ব শেখ আতিকুল ইসলাম, সৈয়দ আতিকুর রহমান, ট‍্যাক্স কনসালটেন্ট জুলকার হায়দার, গওহর চৌধুরী কিনু, হারুন আলী, আমিনুল ইসলাম চুন্নু।
উৎসবে শ্রীমঙ্গল উপজেলাবাসীর হাতে তৈরী বাংলার ঐতিহ্যবাহী নানান আকৃতি, স্বাদ আর রঙের এসব পিঠা অতিথিদের জন্যে ছিল ফ্রী। উৎসবে বাসায় তৈরী পিঠা আনার প্রতিযোগিতায় মেতে ওঠেন যেন আয়োজক শ্রীমঙ্গবাসী। পিঠা উৎসবে শোভা পাচ্ছিল পাটিসাপ্টা, ভাপাপিঠা, বুলশা, বিবিখানা, তেলেপিঠা, চিতইপিঠা, ছানার সন্দেষ, গজাগজা, পাকুনপিঠা, মাংশেরপিঠা, নারিকেল পুলি, নিমকি, চুপতি পিঠা, ঝালপিঠা, সাবুদানার, ডালপুরি, ডালপাকনসহ হরেক রকমের পিঠা। হলভর্তি অতিথিদের তৃপ্তি মিটিয়েও অনেকে বাড়ি নিয়ে যান স্বাদের ঐতিহ্যবাহী সেসব পিঠা।
পিঠা নিয়ে এসে যারা অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করেছেন তাদের সকলকে কৃতজ্ঞতা জানিয়েছেন আয়োজক ও সংগঠনের পক্ষে রহিমা নিপা সহ সভাপতি।
অনুষ্ঠানে সঙ্গীতানুষ্ঠান পরিচালনায় ছিলেন সাংস্কৃতিক সম্পাদক পিন্টু ভৌমিক। সঙ্গীত পরিবেশন করেন শ্রীমঙ্গলের বিশিষ্ট সঙ্গীত শিল্পী ও সুরকার প্রয়াত এ,কে আনামের ছোট ভাই জিল্লুল আনাম, সংগঠনের সহ সভাপতি ঝলক দত্ত, পিন্টু ভৌমিক, মিতা ভৌমিক, অতিথি শিল্পী তানজিব আহমেদ সজীব, মীরা সিনহা প্রমুখ। শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনা দর্শকরা দারুণভাবে উপভোগ করেন।
সভাপতি মস্তাক এলাহী চমন ও সাধারণ সম্পাদক সুফিয়ান চৌধুরী বৈরী আবহাওয়া উপেক্ষা করেও অনুষ্ঠানে উপস্থিত হয়ে অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করার জন্য উপদেষ্টা, কার্যকরী কমিটি, সদস্যবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ, আমন্ত্রিত অতিথি, মিডিয়া, নিউজার্সী, কানেকটিকাট থেকে আগত সকলকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ