নিউইয়র্কে সঙ্গীত শিল্পী ইমরান-কনা’র গানে মুগ্ধ দর্শক-শ্রোতা
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : গ্যালাক্সি মিডিয়ার আয়োজনে বাংলাদেশে বর্তমান সময়ের সঙ্গীত জগতের নতুন প্রজন্মের ক্রেজ সঙ্গীত শিল্পী ইমরান-কনা’র গানে মুগ্ধ নিউইয়র্কের দর্শক-শ্রোতা। গত ১ অক্টোবর রোববার সন্ধ্যায় ফ্লাসিং-এর কুইন্স থিয়েটার মঞ্চে আয়োজিত হয় ইমরান-কনা মেলোডি নাইট অনুষ্ঠানে শিল্পীদ্বয় একক ও যৌথ গান পরিবেশন করে সকল দর্শক-শ্রোতার মন কাড়ে। গ্যালাক্সি মিডিয়া আয়োজিত সঙ্গীত সন্ধ্যায় উপস্থিত বিপুল সংখ্যক দর্শক-শ্রোতা মনোমুগ্ধ হয়ে অনুষ্ঠানটি উপভোগ করেন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন আয়োজক গ্যালাক্সি মিডিয়া’র কর্ণধার মোঃ বদরুদ্দোজা সাগর। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী, সাপ্তাহিক আজকাল সম্পাদক ও গোন্ডেন এজ হোম কেয়ার সার্ভিস-এর প্রেসিডেন্ট ও সিইও লায়ন শাহ নেওয়াজ, মূলধারার রাজনীতিক ফাহাদ সোলায়মান, আশা হোম কেয়ার-এর প্রেসিডেন্ট ও সিইও ইঞ্জিনিয়ার আকাশ রহমান, বিশিষ্ট ব্যবসায়ী নূরুল আজিম প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে শিল্পীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সঙ্গীত শিল্পী ইমরান-কনা একক ও যৌথভাবে সঙ্গীত পরিবেশন করেন। শোনান দর্শক-শ্রোতাদের অনুরোধে পছন্দের গান। এছাড়াও নিউইয়র্কে বসবাসকারী বাংলাদেশের আরেক জনপ্রিয় শিল্পী রিজিয়া পারভিনও শিল্পীর সাথে মঞ্চে গানে অংশ নেন। অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন প্রবাসের জনপ্রিয় উপস্থাপিকা ও টিভি নিউজ প্রেজেন্টার শামসুন্নার নিম্মি।
বাংলাদেশের জনপ্রিয় নায়ক হেলাল খান ছাড়াও প্রবাসের সাংস্কৃতিক জগতের শিল্পী সহ সঙ্গীত পিপাসু সর্বস্তরের দর্শক-শ্রোতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটির টাইটেল স্পন্সর ছিলো গোল্ডেন এজ হোম কেয়ার ও সাপ্তাহিক আজকাল। গ্র্যান্ড স্পন্সর ছিলো আশা হোম কেয়ার। পাওয়ার্ড বাই স্পন্সর ছিলো উৎসব ডট কম। গল্ড স্পন্সর ছিলো ইষ্টার্ন ইনভেষ্টমেন্ট বাই নূরুল আজিম।
অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার ছিলো আর টিভি ও সাপ্তাহিক ঠিকানা।
অনুষ্ঠানটি সফল করায় সবশেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান মোঃ বদরুদ্দোজা সাগর। এবং আরো বলেন দর্শক এবং স্পন্সরদের সহযোগিতা পেলে ভবিষ্যতে আরো সুন্দর সুন্দর অনুষ্ঠান উপহার দিবেন।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল