Saturday, 27 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে সনাতন ধর্মম্বলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রা উদযাপন

অনলাইন ডেস্ক পঠিত: 117 বার

প্রকাশিত: July 28, 2017 | 8:05 PM

আব্দুল হামিদ, নিউইযর্ক : ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে বিপুল পরিমান ভক্তের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে সনাতন ধর্মম্বলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রা। ২৩ জুলাই রবিবার নবমী তিথিতে জ্যাকসন হাইটসের ওম শক্তি মন্দিরের আয়োজনে রথযাত্রা অনুষ্ঠিত হয়। জ্যাকসন হাইটসের রোজভেল্ট এভিনিউ  থেকে রথযাত্রা শুরু হয়। এরপর শহরের উডহেভেন ব্লুবার্ড, উডসাইড এভিনিউ, হয়ে বেশ কয়েকটি গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে জ্যাকসন হাইটসের ওম শক্তি মন্দিরে গিয়ে শেষ হয়। রথযাত্রায় ছিল সকল বয়সের পূন্যার্থীরা । এর আগে মন্দিরে পূজাচর্ণনা, আরতী, একনাম জপ ও যজ্ঞের আয়োজন করা হয়। রথযাত্রায় পুরোহিতের দায়িত্ব পালন করে নিরঞ্জন চক্রবর্ত্তী বলেন জনন্নাথ এর আভিধানিক অর্থ হচ্ছে জগতের নাথ বা অধিশ্বর তিনি জগতের প্রভু। সনাতন শাস্ত্রানুষারে জগন্নাথ হলেন বিষ্ণু বা তাঁর অবতার ভগবান শ্রীকৃষ্ণ এর বিশেষ রূপ। ভালবাসা-শান্তি ও ভাতৃত্ববোধ প্রতিষ্ঠায় ভগবান শ্রীকৃষ্ণ তাঁর দাদা বলরাম ও বোন সুভদ্রাকে সঙ্গে নিয়ে মাসির বাড়ি বেড়াতে গিয়েছিলেন এবং নবমী তিথিতে নিজ গৃহে ফিরে আসেন। জগন্নাথদেবের অনুগ্রহ পেলে মানুষের মুক্তিলাভ হয় বলে ভক্তদের বিশ্বাস। তাই মুক্তিকামী সনাতন ধর্মাবলম্বী মানুষ তাঁর কৃপা প্রার্থনা করে রথযাত্রার অনুষ্ঠান পালন করে আসছেন। রথযাত্রার পরিচালনায় ছিলেন গৌরাঙ্গ রায়, অসীম দে শংকর,স্বপন কুন্ডু, স্বরূপ সাহা প্রমুখ ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV