Monday, 7 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

নিউইয়র্কে সম্মিলিত ব্রঙ্কসবাসীর আয়োজনে বাংলাদেশের মহান বিজয় উদযাপন (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 88 বার

প্রকাশিত: December 21, 2023 | 1:20 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে সম্মিলিত ব্রঙ্কসবাসীর ব্যানারে বাংলাদেশের মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে ১৬ ডিসেম্বর। ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার এলাকার আল আকসা পার্টি সেন্টারে এদিন সন্ধ্যে থেকে রাত ১১টা পর্যন্ত মুক্তিযোদ্ধা সম্মাননা, স্মৃতিচারণ, আলোচনা সভা, শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি সহ মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা সহ নানা আয়োজনে দিবসটি উদযাপিত হয়। খবর ইউএসএনিউজঅনলাইন.কম’র।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউইয়র্ক স্টেট সিনেটর ন্যাথালিয়া ফার্নান্দেজ। গেস্ট অব অনার ছিলেন ব্রঙ্কস কমিউনিটি বোর্ড চেয়ারম্যান মোহাম্মদ এন মজুমদার।
বিজয় দিবস উদযাপন কমিটির আহবায়ক মঞ্জুর চৌধুরী জগলুলের সভাপতিত্বে এবং প্রধান সমন্বয়কারী মোহাম্মাদ শামীম মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সদস্য সচিব সামাদ মিয়া জাকারিয়া। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নজরুল ইসলাম, এ ইসলাম মামুন ও মছনুর রহমান, সার্বিক সহযোগিতায় ছিলেন যুগ্ম আহবায়ক ফরিদা ইয়াসমীন ও মাকসুদা আহমেদ, যুগ্ম সদস্য সচিব কামাল উদ্দিন, সমন্বয়কারী ইব্রাহিম বড় ভূঁইয়া, ইমরান আলী টিপু, কামরুন নাহার রিতা ও জালাল চৌধুরী।
অনুষ্ঠানে বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সংগীত পরিবেশন করা হয়। শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে বাংলাদেশি কমিউনিটির ৫ জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করা হয়। সন্মাননা প্রাপ্তরা হলেন বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদ চৌধুরী, আবু কায়সার চিশতি, আব্দুর রহমান, গোলাম মোস্তফা ভূঁইয়া ও সৈয়দ মজিবুর রহমান।
বিজয় দিবস উপলক্ষ্যে কমিউনিটির শিশু-কিশোররা মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের ওপর চিত্রাংকন প্রতিযোগিতায় অংশ নেয়। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।
মুক্তিযুদ্ধের ওপর আলোচনায় অংশ নেন ও উপস্থিত ছিলেন সিটি মেয়র অফিসের প্রধান এডমিনিস্ট্রেটিভ অফিসার মীর বাশার, বিজয় দিবস উদযাপন কমিটির প্রধান উপদেষ্টা আব্দুস শহীদ, উপদেষ্টা আব্দুর রব দলা মিয়া, তোফায়েল চৌধুরী, জুনেদ চৌধুরী, মাহবুব আলম, সিরাজ উদ্দীন সোহাগ, সাইদুর রহমান লিংকন, শেখ আল মামুন, সাবেক ডিটেকটিভ মাসুদ রহমান, সার্জেন্ট বেলাল উদ্দীন, রফিকুল ইসলাম, রেক্সোনা মজুসদার, মিয়া মো. আলতাফ, মমতাজ উদ্দিন, সদস্য শ্যামল কান্তি চন্দ ও ইকবাল চৌধুরী রুহেল প্রমুখ।
বক্তারা বলেন, বাংলাদেশের গৌরবজ্জ্বোল ইতিহাস প্রবাসে জন্ম নেয়া ও বেড়ে ওঠা নতুন প্রজন্মকে জানাতে হবে। তাদের মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে পারলে তারাই এদেশের বিভিন্ন ইভেন্টে বাংলাদেশকে তুলে ধরবে। বয়ে আনবে বাংলাদেশের জন্য গৌরব ও সম্মান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মুক্তিযোদ্ধাদের জাতির শ্রেষ্ঠ সন্তান। আমাদের একটি স্বাধীন দেশ উপহার দিয়েছেন মুক্তিযোদ্ধারা। এজন্য পুরো জাতি তাদের কাছে কৃতজ্ঞ।
সম্মাননা পাওয়া মুক্তিযোদ্ধারা আবেগ আপ্লুত হয়ে এমন আয়োজনের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান। তারা মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে বলেন, সুদুর প্রবাসেও মুক্তিযোদ্ধাদের এমন সম্মাননা জানানোর জন্য আয়োজকদেও ঢ়ন্যবাদ জানান।
পরে সাংস্কৃতিক পর্বে প্রবাসের জনপ্রিয় শল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। শিল্পীদের অসাধারণ পরিবেশনা দর্শকদের দারুণভাবে মুগ্ধ করে। বাফার নতুন প্রজন্মের শিল্পী মায়া এঞ্জেলিকার অসাধারণ নৃত্য পরিবেশন করে। কবিতা আবৃত্তি করেন জুলি রহমানসহ অন্যান্যরা। শিল্পীদের মনোজ্ঞ পরিবেশনা গভীর রাত পর্যন্ত দর্শক-শ্রোতারা দারুণভাবে উপভোগ করেন। জাকজমকপূর্ণ এ অনুষ্ঠানে মুক্তিযোদ্ধারা ছাড়াও নিউইয়র্কের নানা শ্রেণী পেশার বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন।
উদযাপন কমিটির আহবায়ক মঞ্জুর চৌধুরী জগলুল এবং সদস্য সচিব সামাদ মিয়া জাকারিয়া অনুষ্ঠানে উপস্থিত হয়োর জন্য সকলকে ধন্যবাদ জানান।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ