Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

নিউইয়র্কে সিডিপ্যাপ সুরক্ষার চূড়ান্ত ঘোষণা আসছে জানুয়ারিতেই : অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান আবু জাফর মাহমুদের

অনলাইন ডেস্ক পঠিত: 158 বার

প্রকাশিত: December 5, 2024 | 5:12 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে হোম কেয়ার সেবার অনন্য ব্যবস্থা সিডিপ্যাপ নিয়ে একটি কুচক্রি মহল মিথ্যা তথ্যসম্বলিত বিভ্রান্তিমূলক তথ্য ছড়াচ্ছে। কতিপয় ব্যক্তি অসৎ উদ্দেশ্যে নিউইয়র্ক স্টেট এর ৬০০টি সিডিপ্যাপ সার্ভিসেস-এর আওতাধীন ৩ লক্ষাধিক মানুষের গর্বিত সেবা ও সুযোগ সুবিধার চলমান ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করতে চায়। এক বিবৃতিতে একথা জানিয়েছেন নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে হোম কেয়ার সেবার পথিকৃৎ কুইন্স কউিন্টির নির্বাচিত জনপ্রতিনিধি স্যার ড. আবু জাফর মাহমুদ। তিনি বলেন, কতিপয় চিহ্নিত অসৎ লোক বিনা পয়সায় ভুয়া ‘পিসিএ’ ও ‘এইচএইচএ’ সার্টিফিকেট প্রদান করছে। কোনো ক্লাস করা ও প্রশিক্ষণ ব্যাতীত, এমনকি কোনো ফিস জমা ছাড়াই ইস্যুকৃত এসব সার্টিফিকেট ভুয়া ও অবৈধ। নিশ্চিত থাকা যায়, নিউইয়র্কে সিডিপ্যাপ গ্রহণকারীদের বঞ্চিত ও ক্ষতিগ্রস্থ করার পর পিসিএ সার্ভিস গ্রহীতাদের টার্গেট করেছে। তাই সিডিপ্যাপ সার্ভিস নিয়ে তামাশা সৃষ্টিকারী গভর্নরের অমানবিক অযৌক্তিক পদক্ষেপ প্রতিরোধে যে আইনগত ব্যবস্থা চলছে। তাতে আস্থাশীল সিডিপ্যাপ গ্রহীতাদেরকে বিভ্রান্ত করছে স্বার্থান্বেষী হীনমনা কিছু ব্যবসায়ী।
আবু জাফর মাহমুদ নিউইয়র্কে বসবাসকারী সকল জনসাধারণ ও সিডিপ্যাপ সেবা গ্রহীতাদেরকে কোনো অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে বলেন, নিউইয়র্ক স্টেট গভর্ণরের প্রস্তাব বাতিলের জন্য আইনী প্রক্রিয়া অনেকদূর অগ্রসর হয়েছে। ইনজাংশন জারি করা হবে শিগগিরই। আগামী জানুয়ারি মাসেই সিডিপ্যাপ সেবার বিরুদ্ধে সকল ক্ষতিকর প্রস্তাবনা বাতিল হবে। এ বিষয়ে সঠিক তথ্য না জেনে সংবাদ পরিবেশন না করার জন্য সম্মাণিত সাংবাদিক ও সম্পাদকদের প্রতি আহ্বান জানিয়েছেন। কমিউনিটিকে বিভ্রান্ত করা, ভয়ে অস্থির করা, হয়রানির শিকার করা ভয়ানক অপরাধ। এহেন গর্হিত আচরণ থেকে বিরত থাকতে সকল মিডিয়ার সম্পাদক, সাংবাদিক এবং ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতি অনুরোধ জানিয়েছেন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ