Monday, 7 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

নিউইয়র্কে প্রবাসী সিরাজগঞ্জ জেলা সমিতির নয়া কার্যকরি কমিটি : লেবু সভাপতি উজ্জ্বল সাধারণ সম্পাদক ও রুবেল সাংগঠনিক সম্পাদক

অনলাইন ডেস্ক পঠিত: 175 বার

প্রকাশিত: November 30, 2023 | 9:08 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে প্রবাসী সিরাজগঞ্জ জেলা সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে আব্দুর রউফ লেবু সভাপতি ও এসএম নাদির উজ্জ্বল সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন। ২৭ সদস্য কার্যকরি কমিটির মধ্যে শুধুমাত্র সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে গোপন ব্যালটে নির্বাচন অনুষ্ঠিত হয়। সভাপতিসহ অন্যান্য পদের প্রার্থীরা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। গত ২৯ নভেম্বর বুধবার জ্যাকসন হাইটস ও ব্রঙ্কসের পার্কচেষ্টারে এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত ভোট গ্রহন চলে।

নাদির উজ্জ্বল ৯৪ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি এলাহী তরফদার আরিফ পেয়েছেন ৫১ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে ৯১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন রুবেল হাসান মুন্সী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জাকারিয়া সরকার পেয়েছেন ৫৬ ভোট। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন গণেশ নাথ চৌধুরী। কমিশনের অপর ২ জন সদস্য ছিলেন উত্তম কুমার সাহা ও সাইফুল ইসলাম। তাদের সহযোগিতা করেন রাশেদ মান্নান ফয়সল।
সিরাজগঞ্জ সমিতির ২০২৪-২০২৫ সালের কার্যকরি কমিটির কর্মকর্তরা হলেন আব্দুর রউফ লেবু (সভাপতি), মৌসুমী আহমেদ খান (সিনিয়র সহ সভাপতি), মাকসুদা পারভীন ও এহতেশামুল হক রোকনী (সহ সভাপতি), এসএম নাদির উজ্জ্বল (সাধারণ সম্পাদক), জহুরুল ইসলাম সুজন (যুগ্ম সম্পাদক), ফারুক হোসেন রনি (সহ সাধারন সম্পাদক), রুবেল হাসান মুন্সী (সাংগঠনিক সম্পাদক), মাহমুদুল হাসান মার্ক (প্রচার ও প্রকাশনা সম্পাদক), জহুরুল ইসলাম টিপু (ক্রিড়া সম্পাদক), রেজোয়ানা রাজ্জাক সেতু (সাংস্কৃতিক সম্পাদক), জান্নাত ফেরদৌস লিপি (মহিলা সম্পাদিকা), কার্যকরি সদস্য কামরুজ্জামান কামরুল, আবুল কাশেম, বেনজামিন হামিদ অনু, আব্দুল মমিন মানিক, তানজিল আরিফ, দেবব্রত সাহা, মাসুদ রানা, খান হোসেন বিপু ও হাসান বিন নোমান রাসেল।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ