নিউইয়র্কে সিলেট এমসি অ্যান্ড গভ: কলেজ এলামনাই এসোসিয়েশন অব ইউএসএ’র শপথ গ্রহণ (ভিডিও সহ)
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে সিলেট এমসি অ্যান্ড গভ: কলেজ এলামনাই এসোসিয়েশন অব ইউএসএ’র ২০২৩-২৫ সালের কার্যকরী পরিষদের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে। ১৪ জানুয়ারী রোববার ফ্লাশিং হায়াত হোটেলের রোফটপ বলরোমে এক অনাড়ম্ভর পরিবেশে নিউইয়র্ক এবং নিউজার্সি থেকে আগত আমন্ত্রিত অতিথিদের উপস্হিতিতে এ শপথ গ্রহন অনুষ্ঠিত হয়।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোঃ গোলাম কিবরীয়া চৌধুরী এবং মোঃ আকমল হোসেন খাঁনের মুনাজাতের পর মূল অনুষ্ঠান শুরু হয়। প্রধান নির্বাচন কমিশনার আবুল কালাম সহকারী কমিশনার মহি উদ্দীনকে সাথে নিয়ে সর্বপ্রথম নব নির্বাচিত সভাপতি সফিক উদ্দীন চৌধুরীকে শপথ বাক্য পাঠ করান। এরপর নব নির্বাচিত সভাপতি সফিক উদ্দীন চৌধুরী সংগঠনের বাকী সদস্যদেরকে শপথ বাক্য পাঠ করান। এতে শপথ গ্রহণ করেন সহ সভাপতি শাখাওয়াত আলী, সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম রেজু, সহ সাধারন সম্পাদক মামুনুর রশীদ, সহ সাধারন সম্পাদক ইফজাল আহমেদ, কোষাধ্যক্ষ মো: আকমল হোসেন খান, ক্রীড়া সম্পাদক মো: সামাদ মিয়া, সাস্কৃতিক সম্পাদক মোঃ খায়রুল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ সেলিম আদমজি, কার্যকরী সদস্য মাহফুজুল বারী চৌধুরী, অধ্যাপক এডভোকেট সৈয়দ নজরুল ইসলাম, কাজী অদুদ আহমেদ, হাসান আলী, দিদার শাহিন, মো: শাহনেওয়াজ চৌধুরী, মোঃ গোলাম কিবরীয়া চৌধুরী।
অনুষ্ঠানে উপস্হিত ছিলেন ট্রাস্টিবোর্ডের সদস্য বীর মুক্তিযুদ্ধা আব্দুল মুকিত চৌধুরী, সুফিয়ান খাঁন, ইয়েমিন রশীদ। আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন নিজাম উদ্দীন আহমদ, আলী আজমল রিয়াজী, কবীর চৌধুরী, প্রাক্তন সাধারন সম্পাদক জামাল সোয়েজ আহমেদ, মাহিয়া জাহান, জুলকার হায়দার, মোঃনাজির উদ্দীন, সালেহ আহমেদ, মিসকাত জাহান, শহিদুল ইসলাম, হামিদ ইকবাল প্রমুখ।
পরে নতুন কার্যকরী পরিষদের সভাপতি সফিক উদ্দীন চৌধুরী সংগঠনের সকলকে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। সংগঠনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা সহ নতুন নেতৃত্বে সংগঠন আরও সমৃদ্ধ ও পরিপূর্ণতা লাভ করুক এই প্রত্যয় ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন সভাপতি সফিক উদ্দিন।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল