Wednesday, 22 July 2026 |
শিরোনাম
ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation নিউইয়র্কে ইকোসকের সভাপতি ও সহ-সভাপতির সঙ্গে বাণিজ্যমন্ত্রী মুক্তাদিরের বৈঠক: এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান
সব ক্যাটাগরি

নিউইয়র্কে সিলেট দক্ষিণ সুরমার দুই কৃতি সন্তান সহিদ আহমদ চৌধুরী ও আবদুল জব্বার জলিল এর সম্মানে মিট অ্যান্ড গ্রীট অনুষ্ঠিত (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 129 বার

প্রকাশিত: April 30, 2025 | 11:38 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে সিলেট দক্ষিণ সুরমার দুই কৃতি সন্তান বিশিষ্ট সমাজ কর্মী রোটারিয়ান সহিদ আহমদ চৌধুরী ও সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্চের সাবেক সহ সভাপতি আবদুল জব্বার জলিল এর সম্মানে মিট অ্যান্ড গ্রীট অনুষ্ঠিত হয়েছে। গত ২৭ শে এপ্রিল রোববার রাতে ব্রঙ্কসের গোল্ডেন প্যালেসে যুক্তরাষ্ট্র প্রবাসী দক্ষিণ সুরমারবাসী এ বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে।
সিলেট মাসুম ট্রাভেলসের সত্ত্বাধীকারী দক্ষিণসুরমার প্রবীণ মুরুব্বি ফখরুল ইসলামের সভাপতিত্বে এবং নোমান আহমদ ও মারুফ রশীদের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আল ফেরদাউস মসজিদের মোয়াজ্জিন মানিক আল মুবিন। স্বাগত বক্তব্য রাখেন কমিউনিটি এক্টিভিস্ট সাহেদ আহমদ।
অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন মোঃ মারুফুর রশীদ, আজাদুল ইসলাম আলমগির ও সাবের আহমদ। অনুষ্ঠানে অতিথিদের দক্ষিণ সুরমাবাসীর পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করেন কমিউনিটি এক্টিভিস্ট বিলাল ইসলাম ও মোসতাকুর রহমান চৌধুরী লিটন। শুভেচ্ছা বক্তব্য রাখেন মছনুর রহমান। 
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দক্ষিণ সুরমার প্রবীণ মুরুব্বি খালেকুজ্জামান চৌধুরী মানিক, জালালপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক নেছারুল হক চৌধুরী বুসতান, বাংলাদেশ সোসাইটি অব আমেরিকার সাবেক সহ-সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন সোহাগ, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সাবেক সভাপতি ময়নল হক চৌধুরী হেলাল, সিলেট সদর এসোসিয়েশনের সাবেক সভাপতি মোঃ ইয়ামীন চৌধুরী, কমিউনিটি এক্টিভিস্ট ওলিউর রহমান তুরণ, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সহ সভাপতি শামিম আহমদ, ভারপ্রাপ্ত সাধারণ সমপাদক রুকন হাকীম, জালালপুর এসোসিয়েশন এর সভাপতি মোঃ এখলাছুর রহমান, বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতির সভাপতি সেবুল খান মাহবুব, দক্ষিণ সুরমার প্রবীণ মুরুব্বি আবদুল লতিফ, সাবেক শিক্ষক তাজ উদ্দিন আনা মিয়া, সাবেক চেয়ারম্যান লেইস চৌধুরী, সিলেট রাজমহল সুইটস এর সত্ত্বাধীকারী মোকতার আহমদ, সাহাব উদ্দিন ফারুক, সিরাজ মিয়া, ফরিদ উদ্দিন, মাজলুল আহমদ কামরান, মাহবুব চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানে এডভোকেট সেলিম আহমদ, জয়নাল আহমদ চৌধুরী, জগলুল ইসলাম জামাল, সুরাইয়া আলম লাকি, মিথুন দেব, মোঃ বাকি বিললাহ, নোমান আহমদ চৌধুরী, কবি জালাল উদ্দিন রুমি, রেজাউল হক রুহেল, জিলাল ইসলাম সি পিএ, জিয়াউল ইসলাম ঝিনুক, তাহের আহমদ কামেল, শাহ আবু সায়েদ, ইমরান উদ্দিন, পাবেল আহমদ, রিয়াজ মিয়া, বোরহান উদ্দিন, মাহবুবুর রহমান জুয়েল, নাহিয়ান রহমান, সুয়েব আহমদ, ফখরুল ইসলাম চৌধুরী, আবদুল হামিদ, ইমন খান, জাহাংগির আহমদ, রাজু খান, রাসেল আহমদ, কাজীরুল ইসলাম, রুবেল আহমদ, আবদুল খালেক, তানবির চৌধুরী, হুমায়ুন আহমদ ছাড়াও বিভিন্ন পেশাজীবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক দক্ষিণ সুরমারবাসী উপস্থিত ছিলেন।
রোটারিয়ান সহিদ আহমদ চৌধুরী ও সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্চের সাবেক সহ সভাপতি আবদুল জব্বার জলিল তাদের সম্মানে এ আয়োজনের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান। তারা বাংলাদেশের সামগ্রিক উন্নয়নে অসামান্য অবদানের জন্য দক্ষিণ সুরমারবাসীসহ প্রবাসীদের ধন্যবাদ জানান।
উল্লেখ্য, রোটারিয়ান সহিদ আহমদ চৌধুরী ও সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্চের সাবেক সহ সভাপতি আবদুল জব্বার জলিল এর যুক্তরাষ্ট্র আগমন উপলক্ষে প্রবাসী দক্ষিণ সুরমারবাসী এ মতবিনিময় সভার আয়োজন করে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV