নিউইয়র্কে সিলেট দক্ষিণ সুরমা ইউএসএ’র বিশাল বনভোজন (ভিডিও সহ)
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে ব্যাপক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে গত ১৩ জুলাই রোববার অনুষ্ঠিত হয়েছে সিলেট দক্ষিণ সুরমাবাসী’র বার্ষিক বনভোজন ও মিলনমেলা। সিলেট দক্ষিণ সুরমা ইউএসএ’র আয়োজনে স্মরণকালের বৃহৎ এ বনভোজনে নিউইয়র্ক, নিউজার্সী ও কানেকটিকাটে বসবাসরত সিলেট দক্ষিণ সুরমাবাসী পরিবার পরিজন নিয়ে দিনভর এফডিআর স্টেট পার্কে নানান আনন্দ আয়োজনে মেতে ওঠেন।
আয়োজকরা জানান, আমেরিকার মাটিতে গৌরবময় বাঙালী সংষ্কৃতির আবহে প্রতি বছর তারা আয়োজন করে আনন্দঘন বার্ষিক বনভোজন। বিপুল সংখ্যক প্রবাসী সিলেট দক্ষিণ সুরমাবাসী সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ সমেবত হয়েছিলেন এই আয়োজনে। বনভোজনটি পরিনত হয় সিলেট দক্ষিণ সুরমাবাসীর মিলন মেলায়। উপস্থিত সিলেট দক্ষিণ সুরমাবাসী গল্প-গুজব, মজাদার খাবার, বিনোদন, আড্ডা আর কুশল বিনিময়ে উপভোগ করেন দিনটি।
এদিন সংগঠনের কর্মকর্তারা অতিথিদের সাথে নিয়ে পায়রা ও বেলুন উড়িয়ে উৎসবমুখর পরিবেশে বনভোজনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এর আগে নাস্তা পরিবেশন করা হয়।
সংগঠনের উপদেষ্টা অধ্যাপক আলী আসগরের সভাপতিত্বে এবং আহ্বায়ক বিলাল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সমন্বয়কারী সাহেদ আহমেদ, সদস্য সচিব মারুফ রশিদ ও যুগ্ম সদস্য সচিব নুমান আহমেদ।
এই বনভোজন ও মিলন মেলায় বিভিন্ন দায়িত্বে ছিলেন ওলিউর রহমান তুরণ, সাহেদ আহমদ, কবি জালাল উদ্দিন রুমি, মস্তাকুর রহমান লিটন, মারুফ আহমদ, মারুফ রশীদ, নোমান আহমদ, তারিন আহমদ, জামাল ইসলাম, মছনুর রহমান, তাহের আহমদ, ইমরান মিয়া, শাহ আবু সাঈদ, মাহবুব মামুন, রিয়াজ মিয়া, সাবের আহমদ, মাহফুজ আহমদ মিঠু, রাসেল আহমদ, মোঃ মানিক, আব্দুল মালিক, লাহিয়ান আহমদ, ফখরুল ইসলাম, তাওহিদ সজীব, রেজা আহমদ. মোঃ ফাহিম, আব্দুল হামিদ, সিদ্দেক আহমদ,বুরহান উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটি অব আমেরিকা ইনক এর সাবেক সভাপতি আজমল হোসেন কুনু, সভাপতি আতাউর রহমান সেলিম, ট্রাস্টি বোর্ডের সদস্য-জুনেদ চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী, কোষাধ্যক্ষ-রুমি, সাবেক নির্বাচন কমিশনার কয়েছ,জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি বদরুল খান, সাবেক সভাপতি বদরুন নাহার খান মিতা, কিনু চৌধুরী, জালালাবাদ অ্যাসোসিয়েশন এর সাধারণ সম্পাদক রুকন হাকিম, প্রফেসর শেখ আল মামুন, সিলেট সদর সমিতির সাবেক সভাপতি-মামুন আহমদ, দক্ষিণ সুরমার প্রবীণ মুরুব্বি ফখরুল ইসলাম (মাসুম), অধ্যাপক আব্দুল কাইয়ুম, মানিকুজ্জামান চৌধুরী, ইশতাকুল হোসেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফরিদ আহমদ, বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী রফি আহমদ, মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী, রিয়েলটর খলিলুর রহমান, রুনা খানম, কমিউনিটি এক্টিভিষ্ট আব্দুস শহীদ, আব্দুল হাসিব হাসনু, ফারুক আহমদ, মাহবুব আলম, জামিল আনসারি, সামাদ মিয়া যাকারিয়া, মাহবুব খান, ছফিউর রহমান বাবলু, জামাল উদ্দিন, লিয়াকত আলী, লুকু মিয়া, গোলাম সলমান, সুলতান মিয়া, বাবর হোসেন বাবুল, মখন মিয়া, সেবুল খান মাহবুব, কাহের মিয়া, আশিকুল হক, আব্দুল মুকিত, শামীম আহমদ, শেখ ওসি আহাদ প্রমুখ।
বনভোজনে দিনব্যাপী অনুষ্ঠানসূচিতে ছিল বিভিন্ন খেলা-ধুলা ও রাফেল ড্র। খেলাধুলায় শিশু-কিশোর, যুবক-যুবতীদের বিভিন্ন ইভেন্ট ছাড়াও ছিল মহিলা-পুরুষদের আকর্ষণীয় ইভেন্ট। প্রবাসে জন্ম নেয়া ও বেড়ে ওঠা নতুন প্রজন্মের বিপুল সংখ্যক ছেলে-মেয়ে এতে অংশ নেয়। মধ্যাহ্ন ভোজে ছিল গোল্ডেন প্যালেস ক্যাটারিংয়ের নানা স্বাদের খাবারের আয়োজন।
উপভোগ্য খেলাধূলা ছাড়াও সবশেষে অনুষ্ঠিত হয় বনভোজনের অন্যতম আকর্ষণ র্যাফেল ড্র। শেষে খেলাধুলায় অংশগ্রহনকারি এবং র্যাফেল ড্র বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। র্যাফেল ড্র’র উল্লেখযোগ্য পুরস্কারের মধ্যে ছিল : ১ম পুরস্কার নিউইয়র্ক-দক্ষিণ সুরমা-নিউইয়র্ক- এয়ার টিকেট (গোল্ডেন প্যালেস ক্যাটারিং), ২য় পুরস্কার আইফোন ১৬ প্রো ম্যাক্স (স্টারলিং ফার্মেসী), ৩য় পুরস্কার নিউইয়র্ক-লন্ডন-নিউইয়র্ক ৯হালাল বী’স), ৪র্থ পুরস্কার ৭৫ ইঞ্চি টিভি (রুনা বেগম, সানওে হোম কেয়ার), ৫ম পুরস্কার লেপটপ (আহাদ আলী সিপিএ) সহ ১২ টি বিশেষ পুরস্কার ছিল। রাফেল ড্র এর মাধ্যমে মিলন মেলা শেষ হয়।
বনভোজন আয়োজক কমিটির পক্ষ থেকে সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলা হয়, সকলের আন্তরিক সহযোগিতায় সৌহার্দপূর্ণ পরিবেশের এ মিলন মেলার আয়োজন সম্ভব হয়েছে। এবারের বনভোজনে প্রায় এক হাজার অতিথি অংশগ্রহন করেন।
বিশাল এ চমৎকার আয়োজনে আন্তরিক আতিথিয়তার জন্য আয়োজকদের বিশেষ ধন্যবাদ জানান অতিথিরা।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল