নিউইয়র্কে হৃদয়ে বাংলাদেশের আয়োজনে বর্ণিল বিজয় উৎসব
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্কের ব্রঙ্কসে ২০ ডিসেম্বর হৃদয়ে বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য বিজয় উৎসব ২০২৫। বিজয় শোভাযাত্রা, আলোচনা সভা, শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মুক্তিযোদ্ধা সম্মাননা সহ মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে উদযাপিত হয় বাংলাদেশের বিজয় দিবস।
এদিন বিকেলে স্টার্লিং-বাংলাবাজার এলাকায় বর্ণিল বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া ও অন্যান্য সংগঠন সহযোগিতায় কনকনে ঠান্ডা উপেক্ষা করে শোভাযাত্রায় অংশ গ্রহন করে মুক্তিযুদ্ধের পক্ষের আপামর জনসাধারণ।
সন্ধ্যায় ১৮৯১ ম্যাকগ্র এভিনিউর চার্চ মিলনায়তনে পবিত্র কোরআন তেলাওয়াত এর মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। সমবেত জাতীয় সংগীতসহ স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান পরিবেশন করেন তাসমিন জাহান তাসু, শারমিন তানিয়া, মাগারেট মল্লিক, সনচিতা ঠাকুর, তাহমিনা পারভীন, ফাহমিনা পারভীন, কুসুম খান,সৈয়দ ফয়েজ, অনি, আহসান মুকুল, আরিফ আলী, মঈন রাজা। সারগাম ব্যানড এর শিল্পীরা অনুষ্ঠানে সংগত করেন। কি-বোর্ডে ছিলেন মাসুদ রানা, গীটার জিতু ও আকাশ,অক্টোপ্যাড তুষার ও হ্যানডসনিক রাকেশ। সাউন্ড সিস্টেমে ছিলো থ্রী এম স্টুডিও। শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
সংগঠনের সভাপতি সাইদুর রহমান লিংকনের সভাপতিত্বে ও রেজা আব্দুল্লাহর উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা, কাউন্সিলম্যান ড. নুরুন নবী।বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা তাজুল ইমাম, কমিউনিটি এক্টিভিস্ট আব্দুর রহিম বাদশা, আব্দুস শহীদ প্রমুখ। আগত বীরমুক্তিযোদ্ধাদের উত্তরীয় পরিয়ে সন্মান জানান সংগঠনের সদস্যরা।
স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সৈয়দ ফায়েজ ও বিজয় উৎসবের আহ্বায়ক সুরাইয়া আলম লাকি। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমিউনিটি এক্টিভিস্ট জামাল হোসাইন, সহ-সভাপতি পল্লব সরকার, মোশাররফ শিকদার, আল-মামুন সরকার, রুপচান মিয়া, মাহমুদুল হাসান, ফাহমিনা পারভীন, জামাল আহমদ, মেহেদী কাবুল, শারমিন রহমান, মাগারেট মল্লিক, নূরুল ইসলাম মিলন, হৃদয় মিয়া প্রমুখ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি বীরমুক্তিযোদ্ধা তাজুল ঈমান চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
আলোচনা সভা শেষে মুক্তিযুদ্ধভিত্তিক নাটক অবিভক্ত পরিবেশন করে ঢাকা ড্রামা। একক সংগীত পরিবেশন করেন শিল্পী মোহাম্মদ শাহীন হোসেন, শারমিন তানিয়া, তাসমিন জাহান তাসু, সৈয়দ ফয়েজ, শারমিন আক্তার রেক্সনা ও তাসমিন আরা রহমান ।

জাকজমকপূর্ণ এ অনুষ্ঠানে মুলধারার রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী, সাংবাদিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও কমিউনিটি নের্তৃবৃন্দ সহ বিপুল সংখ্যক প্রবাসী প্রবাসী বাংলাদেশী উপস্থিত ছিলেন।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল