Friday, 5 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ১৩ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে বহির্বিশ্বের সর্ব বৃহৎ বাংলা বইমেলা

অনলাইন ডেস্ক পঠিত: 155 বার

প্রকাশিত: May 24, 2014 | 2:54 PM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক: ১৩ জুন নিউইয়র্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে উত্তর আমেরিকা তথা বর্হিবিশ্বে সর্ব বৃহৎ বাংলা বইমেলা। বাংলা সাহিত্য-সংস্কৃতি-কৃষ্টি চর্চার অন্যতম পীঠস্থান আন্তর্জাতিক বাংলা উৎসব বইমেলায় যোগ দিতে বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ ৪টি প্রকাশনা সংস্থার স্বত্বাধিকারী বিদ্যাপ্রকাশ এর মজিবর রহমান খোকা, স্টুডেন্ট ওয়েজ এর পরিচালক মাসফিক উল্লাহ এবং বাংলাপ্রকাশ এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মেহেদী হাসান আমেরিকায় এসে পৌছেছেন। মজিবর রহমান খোকা মেয়ের কাছে লস এঞ্জেলেসে, মাসফিক উল্লাহ টেনেসির নক্সভিলে আত্মীয়ের বাসায় এবং মেহেদী হাসান নিউইয়র্কে অবস্থান করছেন। সর্বশেষ গত ২১ জুন নিউইয়র্কে এসেছেন আমেরিকার বইমেলায় প্রথমবারের মত যোগ দিতে আহমেদ পাবলিশিং হাউজের স্বত্বাধিকারী এবং বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশনা সমিতির সহ-সভাপতি মেজবাহ উদ্দীন আহমেদ।এছাড়া বাংলাদেশের প্রকাশনা সংস্থা আগামী প্রকাশনী, অনন্যা, শিখা 

24052014_007_KHOKAপ্রকাশনী, কথাপ্রকাশ, গতিধারা, প্রথমা, সময় প্রকাশন এবং প্রীতম প্রকাশ যোগ দেবে বলে বইমেলার আহ্বায়ক ডা. জিয়াউদ্দীন আহমেদ সূত্রে জানা যায়। পশ্চিমবঙ্গ থেকে প্রকাশনা সংস্থা আনন্দ পাবলিশার্স, পত্রভারতী, বিশ্বভারতী ও সাহিত্যম-এর স্টল থাকবে। আমেরিকার মুক্তধারা, কানাডার অন্যমেলা ছাড়াও নিউইয়র্কের অবকাশকেও বইমেলায় অংশ্রগহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। থাকবে প্রবাসে বসবাসরত লেখকদের পৃথক একটি স্টল। সকল লেখকের গ্রন্থ প্রদর্শন ও বিক্রির জন্য ব্যবস্থা থাকবে। লেখকরা তাদের বইতে অটোগ্রাফও দিতে পারবেন স্টল থেকে। জার্মান থেকে কবি দাউদ হায়দার এবং নাজমুন নেসা পিয়ারী এবং বাংলাদেশ থেকে কবি মহাদেব সাহা পৌছাবেন এসে পৌছাবেন ১১ জুন। সাহিত্যিক সমরেশ মজুমদার পৌছাবেন ১৩ জুন সকাল সাড়ে ৮টায় এমিরেট এয়ার লাইন্সে। লেখক মঈনুস সুলতান, মাসুদা ভাট্টি পৌছাবেন ১২ জুন নিউইয়র্কে। ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের প্রধান রোকেয়া হায়দার বিশেষ অতিথি হিসেবে বইমেলায় আসছেন ১৩ জুন।

উল্লেখ্য, এবছর আমেরিকার বইমেলা উপলক্ষে বাংলাপ্রকাশ উত্তর আমেরিকা প্রবাসী লেখকদের লেখা নিয়ে ‘স্বনির্বাচিত’ নামে একটি গ্রন্থ প্রকাশ করছে। গ্রন্থটি সম্পাদনার দায়িত্বে রয়েছেন হাসান ফেরদৌস, ইকবাল হাসান ও ফারুক ফয়সল। প্রকাশক হলেন মেহেদী হাসান। এছাড়া প্রকাশনা সংস্থা ‘অনন্যা’ থেকেও আমেরিকা প্রবাসী দু’জন কবির কাব্যগ্রন্থ প্রকাশিত হতে যাচ্ছে। উল্লেখ্য, এবছরই প্রথম একুশের বইমেলা এবং কলকাতার বইমেলার পর পৃথিবীর অন্যকোন বাংলা বইমেলা উপলক্ষে নতুন গ্রন্থ প্রকাশনা শুরু হলো।

বাংলাদেশ, পশ্চিমবঙ্গ ও জার্মান ছাড়াও ইউরোপ, আমেরিকা ও কানাডার বিভিন্ন স্টেট থেকে বাংলা ভাষার উল্লেখযোগ্য কবি-লেখক সাহিত্যিক-শিল্পী ও আবৃত্তিকাররা যোগ দিচ্ছেন। বাংলাদেশের প্রখ্যাত আবৃত্তিকার কাজী আরিফ বইমেলায় অতিথি হিসেবে থাকবেন। আসছেন কানাডা থেকে ইকবাল হাসান, রুমানা চৌধুরী, জসিম মল্লিক, প্রমোদ হামম, সালমা বাণী, শিখা আহমাদ। আমন্ত্রিত লেখক হিসাবে ওয়াশিংটন থেকে যোগ দিচ্ছেন বাংলা বিভাগের সাংবাদিক, লেখক আনিস আহমেদ এবং সাংবাদিক ও ছড়াকার ফকির সেলিম।

এবছর বইমেলায় থাকছে বিশেষ আবৃত্তি অনুষ্ঠান। কানাডা থেকে আসছেন আবৃত্তি শিল্পী আহমেদ হোসেইন শেখর গোমেস, মেরী রাশেদীন এবং ফ্লোরিডা থেকে আসছেন আতিকুর রহমান আতিক। আবৃত্তির অনুষ্ঠানটি সঞ্চালন করছেন জিএইচ আরজু। এই অনুষ্ঠানে থাকবেন উত্তর আমেরিকার বিশিষ্ট আবৃত্তিকারবৃন্দ।

শিশু-কিশোরদের জন্য বইমেলায় থাকছে বিভিন্ন প্রতিযোগিতা ও ইয়থ ফোরাম : বইমেলা ২০১৪ সালের অনত্যম আকর্ষণ হলো শিশু কিশোরদের বাংলা লিখন, চিত্রাঙ্কন, আবৃত্তি, সঙ্গীত ও নৃত্য প্রতিযোগিতা। গত ২৩ বছর ধরে ১৯৯২ সাল থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতা পর্বটি নিউইয়র্ক তথা উত্তর আমেরিকায় ব্যাপক জনপ্রিয়তা পায়। এবছর এ প্রতিযোগিতার সাথে যুক্ত হয়েছে ১৩ ও ১৪ জুন দুদিনব্যাপী আলোচনা এবং সেমিনার। এ প্রজন্মেও কিশোরদের অংশগ্রহণের জন্য পৃথক একটি সেমিনার কক্ষ নেয়া হয়েছে। নিউইয়র্ক ছাড়াও নিউজার্সী, ফিলাডেলফিয়া, বস্টন, ওয়াশিংটন ও লস এেেঞ্জলেস থেকে নতুন প্রজন্মেও ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করবে বলে এবছরের উৎসবের আহ্বায়ক ডা. জিয়াউদ্দীন আহমেদ জানান।

বাংলা লিখন প্রতিযোগিতায় ক বিভাগে ৬ থেকে ৯ বছর বয়সীদের জন্য থাকছে বাংলা বর্ণমালা। খ বিভাগে ১০ থেকে ১২ বছরের বয়সীদেও জন্য থাকছে ১২ লাইনের বাংলা কবিতা। গ বিভাগে ১৩ থেকে ১৬ বছর বয়সীদের জন্য থাকছে ‘আমার বাংলা’ বলতে কি বোঝায়?। এ বিভাগটি পরিচালনা করছেন নাসরিন চৌধুরী। ফোন: ৭১৮-২৯৫-০৮০৭। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ক বিভাগে ৬ থেকে ৯ বছর বয়সীদের জন্য থাকছে বাংলার গ্রাম। খ বিভাগে ১০ থেকে ১২ বছরের বয়সীদের জন্য থাকছে স্মৃতিসৌধ। গ বিভাগে ১৩ থেকে ১৬ বছর বয়সীদের জন্য থাকছে শহীদ জননী জাহানারা ইমাম। এ বিভাগটি পরিচালনা করছেন জেবু চৌধুরী ফোন: ৯১৭-৩৪৯-৯০১৮।

আবৃত্তি প্রতিযোগিতায় ক বিভাগে ৬ থেকে ৯ বছর বয়সীদের জন্য থাকছে শিশু উপযোগী বাংলা কবিতা। খ বিভাগে ১০ থেকে ১২ বছরের বয়সীদের জন্য থাকছে মুক্তিযুদ্ধ ভিত্তিক বাংলা কবিতা। গ বিভাগে ১৩ থেকে ১৬ বছর বয়সীদের জন্য থাকছে কবি শহীদ কাদরীর বাংলা কবিতা। এ বিভাগটি পরিচালনা করছেন সুদৃতা পাল । ফোন: ৩৪৭-৫৫১-১২৪০। সঙ্গীত প্রতিযোগিতায় ক বিভাগে ৬ থেকে ৯ বছর বয়সীদের জন্য থাকছে শিশু উপযোগী বাংলা গান। খ বিভাগে ১০ থেকে ১২ বছরের বয়সীদের জন্য থাকছে যেকোন বাংলা গান। গ বিভাগে ১৩ থেকে ১৬ বছর বয়সীদের জন্য থাকছে যেকোন রাগ ভিত্তিক বাংলা গান। এ বিভাগটি পরিচালনা করছেন আল্পনা গুহ। ফোন: ৬৪৬-৬৯৬-৫৫৮৫।

নৃত্য প্রতিযোগিতায় ক বিভাগে ৬ থেকে ৯ বছর বয়সীদের জন্য থাকছে শিশু উপযোগী বাংলা গানের সঙ্গে নৃত্য। খ বিভাগে ১০ থেকে ১২ বছরের বয়সীদের জন্য থাকছে যেকোন বাংলা গানের সঙ্গে নৃত্য। গ বিভাগে ১৩ থেকে ১৬ বছর বয়সীদের জন্য থাকছে যেকোন শাস্ত্রীয় নৃত্য ভিত্তিক বাংলা গানের সঙ্গে কোরিয়োগ্রাফী। এ বিভাগটি পরিচালনা করছেন বেবী মন্ডল। ফোন: ৩৪৭-৭৪৯-৯৯৭৩। এছাড়া দুদিনব্যপী ইয়থ ফোরামে অংশ্রগহণ করার জন্য অংশগ্রহনেচ্ছু এবং অভিভাবকদের অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV