Monday, 7 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ২১ ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ব্যাপক কর্মসূচী

অনলাইন ডেস্ক পঠিত: 123 বার

প্রকাশিত: February 6, 2024 | 8:21 PM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্কে ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে ব্যাপক কর্মসূচী গ্রহণ করা হয়েছে। এই জন্য বিভিন্ন সরকারী অফিস, রাজনৈতিক ও সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে চলছে নানা প্রস্তুতি।


অমর একুশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষ্যে জাতিসংঘের বাংলাদেশ মিশন, ওয়াশিংটন ডিসিস্থ বাংলাদেশ দূতাবাস, নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট ছাড়াও বাংলাদেশ সোসাইটি, ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন ইউএসএ, বিভক্ত জালালাবাদ এসেসিয়েশন অব আমেরিকা’র দুই গ্রুপ, বাংলাদেশ বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইউএসএ, বাংলাদেশ ইন্সটিটিউট অব পারফর্মিং আর্টস (বিপা), বাংলাদেশ একাডেমী অব ফাইন আর্টস (বাফা) প্রভৃতি সংগঠন একুশ পালনের কর্মসূচী গ্রহণ করেছে।
বাংলাদেশ সোসাইটির উদ্যোগে অমর একুশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন অনুষ্ঠান হবে ২০ ফেব্রুয়ারি বিকেল ৪টা থেকে রাত ১২টা উডসাইডের তিব্বতি কমিউনিটি সেন্টারে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন ইউএস এর অমর একুশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন অনুষ্ঠান হবে ২০ ফেব্রুয়ারি বিকেল ৫টা থেকে রাত ১২টা উডসাইডের কুইন্স প্যালেসে।
বাঙালীর চেতনা মঞ্চ ও মুক্তধারা ফাউন্ডেশন যৌথভাবে বরাবরের মতো এবছরও জাতিসংঘের সামনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের কর্মসূচী গ্রহণ করেছে। এবারের অয়োজন হবে ৩৩তম। একুশের প্রথম প্রহরে অর্থাৎ বাংলাদেশ সময় অনুযায়ী ২০ ফেব্রুয়ারি রাত ১২টা ১ মিনিট সময় হিসেবে নিউইয়র্কে ২০ ফেব্রুয়ারি বেলা ১টা ১ মিনিটে জাতিসংঘের সামনে নির্মিত অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কমূসূচী শুরু হবে বলে আয়োজক বিশ্বজিৎ সাহা জানান।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ