Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সমাবেশ (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 177 বার

প্রকাশিত: June 25, 2024 | 1:01 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যোগে নানা আয়োজনে ২২ জুন (বাংলাদেশের সাথে সময় মিলিয়ে) বাংলাদেশ আওয়ামী লীগের প্লাটিনাম জুবিলী উদযাপন করা হয়। নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে নবান্ন পার্টি হলে আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি ও প্লাটিনাম জুবিলী উদযাপন পরিষদের আহ্বায়ক মোহাম্মদ আখতার হোসেনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম ফজলুর রহমান। তিনি ঢাকা থেকে ভার্চুয়ালি সংযুক্ত হন।
বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান এবং অন্যতম উপদেষ্টা বাকসুর সাবেক জিএস ড. প্রদীপ রঞ্জন কর। প্রধান আলোচক ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য নিজাম চৌধুরী। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাবেক ছাত্রনেতা ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল হাছিব মামুন এবং দপ্তর সম্পাদক মোহাম্মদ আলী সিদ্দিকী।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়।
সমাবেশে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ফারুক হুসাইন, বীর মুক্তিযোদ্ধা শওকত আকবর রিচি, আইন বিষয়ক সম্পাদক শাহ বখতিয়ার, শিক্ষা বিষয়ক সম্পাদক এম এ করিম জাহাঙ্গির, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক জাহাঙ্গীর হোসেন, নির্বাহী সদস্য খুরশেদ খন্দকার, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ আতিকুল ইসলাম, কানেকটিকাট স্টেট আওয়ামী লীগের সভাপতি জিহাদুল হক জেহাদ, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা কফিল চৌধুরী, সহ-সভাপতি সৈয়দ আতিক, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুব্রত তালুকদার, সহ-সভাপতি শাহ সেলিম, যুবলীগ নেতা শেখ জামাল হুসেন, শেখ হাসিনা মঞ্চের সভাপতি আব্দুল জলিল, আওয়ামী লীগ নেতা শ্যামল চন্দ্র, গোলাম খাঁন লিপ্টন, কায়কোবাদ খাঁন, কাজি এলিন, তোফায়েল হোসেন, আবুল হোসেন, মহিলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রোমানা আকতার, স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি নুরুজ্জামান সর্দার, সাবেক কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক সম্পাদক শাখাওয়াৎ বিশ্বাস, সাবেক কেন্দ্রীয় সদস্য আবদুল ওয়াহাব জোয়ারদার, কার্যকরী কমিটির সদস্য রাকিব হাসান, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম সম্পাদক এইচ এম ইকবাল, আব্দুল বাছির, ছাত্রলীগের সাবেক সভাপতি জেড এ জয়, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর এইচ মিয়া, ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শহিদুল ইসলাম, ছাত্রলীগ নেতা মুহাম্মদ হাসান ইশরাত হোসেন হৃদয় প্রমুখ।
রাত ১২:০১ মিনিটে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী কেক কেটে উপস্থিত নেতা-কর্মীরা উৎসবে মেতে ওঠেন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সঙ্গীত পরিবেশন করেন প্রবাসের জনপ্রিয় সঙ্গীত শিল্পী কৃষ্ণা তিথি।
প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা এম ফজলুর রহমান বিগত ৭৫ বছরে বাংলাদেশ আওয়ামী লীগের আন্দোলন, সংগ্রাম, আত্মত্যাগ এবং অর্জনের গৌরবগাথা ইতিহাস তুলে ধরেন। তিনি বলেন, আওয়ামী লীগ জাতিকে স্বাধীনতা এনে দিয়েছে এবং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ বিশ্ব দরবারে মর্যাদার আসনে অধিষ্ঠিত।
প্রধান আলোচক নিজাম চৌধুরী যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতিষ্ঠাসহ দলের অবদানের কথা তুলে ধরেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ