নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২৪-২৭ মে ; উন্মুক্ত প্রাঙ্গণে গানের আসর, প্রদর্শিত হবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র (ভিডিও সহ)
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : ‘যত বই তত প্রাণ’ স্লোগানে নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা আগামী ২৪ থেকে ২৭ মে অনুষ্ঠিত হবে। নিউইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে আন্তর্জাতিক পরিসরে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের ৪ দিনব্যাপী বইমেলা। প্রবাসের সবচেয়ে বড় আয়োজনের মুক্তধারা ফাউন্ডেশনের উদ্যোগে ৩৩তম এই বইমেলায় বিশ্বের ৩০টি প্রকাশনা সংস্থা অংশ নেবে। মেলায় ২ হাজারেরও বেশি নতুন বই থাকবে বলে জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান মুক্তধারা ফাউন্ডেশন। ২৮ জানুয়ারি রোববার জ্যাকসন হাইটসের একটি মিলনায়তনে এক মত বিনিময় সভায় আয়োজক কমিটি বইমেলা সম্পর্কিত বিস্তারিত তথ্য জানায়। 
সভায় মেলা সম্পর্কিত বিভিন্ন তথ্য জানান মুক্তধারা ফাউন্ডেশনের ভাইস চেয়ারপারসন নিনি ওয়াহেদ, প্রাক্তন চেয়ারপার্সন ফেরদৌস সাজেদীন, নিউ ইয়র্ক বাংলা বইমেলার সাবেক আহ্বায়ক সৌউদ চৌধুরী এবং গোলাম ফারুক ভূঁইয়া। কার্যনির্বাহী সদস্য রানু ফেরদৌস, ওবায়দুল্লাহ মামুন, সেমন্তী ওয়াহেদ এবং প্রচার সম্পাদক তোফাজ্জল লিটন।
মতবিনিময় সভায় মুক্তধারা ফাউন্ডেশনের চেয়ারপারসন ড. নুরুন নবী বলেন, ৩২ বছর আগে শুরু হওয়া বইমেলা এখন আন্তর্জাতিক পর্যায়ে উন্নতি হয়েছে। গত বছর অজস্র দর্শকের অনুরোধে বইমেলার নতুন নাম করা হয়েছে নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বই মেলা। ঢাকা ও কলকাতার পর, বাংলা বইয়ের সবচেয়ে বড় এই মেলায় এবার বিশ্বের অন্তত ১০ টি দেশ থেকে লেখক পাঠক এবং প্রকাশক অংশ নেবেন।
অনুষ্ঠানে মুক্তধারা ফাউন্ডেশনের সিইও বিশ্বজিত সাহা বলেন, বাংলাদেশ, কলকাতাসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে অন্তত ৩০টি প্রকাশনা সংস্থা অংশ নেবে। এই বই মেলায় প্রায় ২ হাজারেরও অধিক নতুন বই পাবেন পাঠকরা। মেলায় প্রতিবারের মতো এবারো থাকবে সেমিনার, কবিতা পাঠ, বই পরিচিতি, নতুন বইয়ের মোড়ক উন্মোচন, সংস্কৃতিক অনুষ্ঠান।
৩৩তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলার আহবায়ক হাসান ফেরদৌস বলেন, এবার মেলায় নতুন যুক্ত হবে উন্মুক্ত প্রাঙ্গনে গানের আসর, প্রদর্শিত হবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, তারুণ্যের উৎসব নামে নতুন প্রজন্মের জন্য থাকবে পুরো একটি দিন। বাংলা ভাষা ও সাহিত্যে অবদানের জন্য মেলার পক্ষ থেকে দেয়া হবে জিএফবি-মুক্তধারা সাহিত্য পুরস্কার। এছাড়া প্রবাসী লেখকদের জন্য দেয়া হবে শহীদ কাদরী স্মৃতি পুরস্কার।
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.








