নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ক্রেডিট কার্ডের মাধ্যমে সার্ভিস ফি গ্রহণ
ইউএসএনিউজঅনলাইন.কম : বাংলাদেশ কনস্যুলেট জেনারেল নিউইয়র্কে ১৯ নভেম্বর ২০২৪ থেকে ক্রেডিট কার্ডের মাধ্যমে সব ধরণের কনস্যুলার ফি জমা দেয়ার ব্যবস্থা চালু করা হয়েছে। কনস্যুলেট জেনারেলের সেবাকে আরো স্বচ্ছ, জবাবদিহিতামূলক ও জনবান্ধব করার অংশ হিসেবে এ সেবা চালু করা হয়।
উল্লেখ্য, ক্রেডিট কার্ডের মাধ্যমে সব ধরণের সরকার নির্ধারিত ফি জমা দেয়ার ক্ষেত্রে প্রতিটি লেন-দেনের জন্য ৩% ব্যাংক সারচার্জ প্রযোজ্য হবে। এছাড়া, মানি অর্ডার-এর মাধ্যমে ফি পরিশোধের প্রচলিত ব্যবস্থাও অব্যাহত থাকবে।
সেবাগ্রহীতাগণকে ক্রেডিট কার্ডের মাধ্যমে সরকারী ফি পরিশোধের এ সুবিধা গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্ক সিটির পাঁচ বরোতে ডিসেম্বরে বিনামূল্যে সবজি ও ফলমূল বিতরণ: ৬০ বছর বা তদূর্ধ্ব বয়সীদের জন্য দ্বিতীয় দফায় দ্বিগুণ খাদ্যসামগ্রী বিতরণের উদ্যোগ
- যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের প্রাণকেন্দ্রে ‘মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া ওয়ে’
- নিউইয়র্কে জালালাবাদ ল’ সোসাইটি অব ইউএসএর নতুন কমিটি গঠন: সভাপতি অ্যাডভোকেট নাসির, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জুনেল
- বাংলাদেশে নড়াইলসহ বিভিন্ন স্থানে হামলা-নির্যাতনের প্রতিবাদে নিউইয়র্কে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বিক্ষোভ, মার্কিন প্রশাসনের হস্তক্ষেপ কামনা
- নিউইয়র্কে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিনে যুক্তরাষ্ট্র বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল
- যুক্তরাষ্ট্রে ১৫ বছরে বাংলাদেশি অভিবাসী বেড়েছে ১৪১ শতাংশ
- যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার পদে প্রথম কৃষ্ণাঙ্গ প্রার্থী হাকিম জেফরিস; ডেমোক্রেটদের ২৫১ ভোটে মনোনয়ন, বিপক্ষে ১১
- নিউ জার্সিতে আটলান্টিক সিটি বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাবের অভিষেক অনুষ্ঠান
