Sunday, 21 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নিউইয়র্ক টাইমসের সম্পাদক বরখাস্ত

অনলাইন ডেস্ক পঠিত: 165 বার

প্রকাশিত: May 15, 2014 | 9:13 AM

জিল আব্রামসনযুক্তরাষ্ট্রের ঐতিহ্যবাহী পত্রিকা দ্য নিউইয়র্ক টাইমসের সম্পাদককে বরখাস্ত করা হয়েছে। গতকাল বুধবার পত্রিকাটিতে দায়িত্ব পালন করা প্রথম নারী সম্পাদক জিল আব্রামসনকে চাকরিচ্যুত করার ঘোষণা দেন প্রকাশক আর্থার সালজবার্গার।
পত্রিকাটির নতুন সম্পাদক হিসেবে নিয়োগ পেয়েছেন ডিন ব্যাকুয়েট। তিনি দ্য নিউইয়র্ক টাইমসের প্রথম কৃষ্ণাঙ্গ সম্পাদক।
জানা গেছে, টাইমসের সদর দপ্তরে গতকাল পত্রিকাটির প্রকাশক আর্থার সালজবার্গার কর্মীদের নিয়ে একটি সভা করেন। সভায় তিনি হঠাত্ করেই জিল আব্রামসনের চাকরিচ্যুতির ঘোষণা দেন। বিস্তারিত কোনো কারণ উল্লেখ না করে তিনি বলেন, জিল আব্রামসনের প্রস্থান স্বেচ্ছায় ঘটেনি। পরে তিনি নতুন সম্পাদক হিসেবে ডিন ব্যাকুয়েটকে পরিচয় করিয়ে দেন। ডিন পত্রিকাটির নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
নিউইয়র্ক টাইমসের নির্বাহী সম্পাদক হিসেবে যোগ দেওয়ার আগে ডিন ব্যাকুয়েট একই পত্রিকার ওয়াশিংটন ব্যুরো প্রধান হিসেবে কাজ করেন। এর আগে লস অ্যাঞ্জেলেস টাইমসের সম্পাদক ছিলেন ডিন ব্যাকুয়েট।
জিল আব্রামসনের চাকরিচ্যুতিতে বিস্মিত হয়েছেন নিউইয়র্ক টাইমসের কর্মী ও সংবাদপত্রসেবীরা। প্রকাশ্যে কেউ কোনো কারণের কথা না জানালেও অনেকেই বলছেন, পত্রিকাটির ব্যবস্থাপনা নিয়ে প্রধান নির্বাহী মার্ক থমসন ও প্রকাশক আর্থার সালজবার্গের সঙ্গে জিল আব্রামসনের বিরোধ চলছিল। যদিও নিউইয়র্ক টাইমসের সংবাদ কক্ষের ওপর কখনো প্রকাশক বা ব্যবস্থাপনা কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো হস্তক্ষেপ করা হয় না বলে জানানো হয়ে থাকে।প্রথম আলো 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV