Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

নিউইয়র্ক প্রবাসী নুরুজ্জামান চৌধুরী শাহীর ইন্তেকাল, কমিউনিটির শোক

অনলাইন ডেস্ক পঠিত: 92 বার

প্রকাশিত: January 23, 2025 | 5:37 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটি নেতা, সত্তরের দশকের তুখোড় ছাত্রনেতা, নিউইয়র্ক সিটি আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সুনামগঞ্জ উন্নয়ন সমিতির প্রধান উপদেষ্টা নুরুজ্জামান চৌধুরী শাহী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ১৭ জানুয়ারি শুক্রবার দুপুর আড়াইটার দিকে তিনি লং আইল্যান্ডের গুড সামারিটান ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, এক কন্যাসহ বহু আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
নুরুজ্জামান চৌধুরী শাহী দীর্ঘদিন ধরে দূরারোগ্য ব্যাধী ক্যান্সারসহ নানা জটিল রোগে ভুগছিলেন। সর্বশেষ দুই সপ্তাহ আগে তিনি হাসপাতালে ভর্তি হন। হাসপাতালে তিনি কয়েকদিন লাইফ সাপোর্টে ছিলেন।
তাঁর প্রথম নামাজে জানাজা ১৮ জানুয়ারী শনিবার সকাল ১০ টায় ইসলামিক সেন্টার অব ডিয়ার পার্কর এবং দ্বিতীয় জানাজা বাদ জোহর জ্যামাইকা মুসলিম সেন্টারে অনুষ্ঠিত হয়।
নুরুজ্জামান চৌধুরী শাহী ১৯৮২ সাল থেকে নিউইয়র্কে বসবাস করেন। তিনি সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এবং সুনামগঞ্জ জেলা সমিতি ইউএসএর সাবেক সভাপতি ছিলেন।
এদিকে নুরুজ্জামান চৌধুরী শাহীর মৃত্যুতে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ গভীর শোক সমবেদনা প্রকাশ করে তাঁর বিদেহী আত্মকর মাগফেরাত কামনা করেছেন। শোক জ্ঞাপনকারীদের মধ্যে রয়েছেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, সোসাইটির সাবেক সহ সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, সুনামগঞ্জ জেলা সমাজকল্যাণ সমিতি ইউএসএর সভাপতি মারুফ চৌধুরী, সাধারণ সম্পাদক অপু চৌধুরী, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ আতিক, সাধারণ সম্পাদক শাহীন আজমল, সংগঠক মঈনুল হক চৌধুরী হেলাল, প্রথম আলো উত্তর আমেরিকা সম্পাদক ইব্রাহীম চৌধুরী, লেখক সাংবাদিক রহমান মাহবুব প্রমুখ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ