নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের ইফতার মাহফিলে সৈয়দ মোহাম্মদ উল্লাহ-কমিউনিটি মিডিয়ায় স্থানীয় খবর বেশী গুরুত্ত্ব দেয়া উচিৎ
নিউইয়র্ক (ইউএনএ): নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের ইফতার বার্ষিক ইফতার মাহফিলে প্রবীণ সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ বলেন, কমিউনিটির পরিসর বৃদ্ধির পাশাপাশি বাংলা মিডিয়ার সংখ্যাও বাড়ছে। এটা ভালো লক্ষণ। তবে কমিউনিটির মিডিয়ায় ঢাকার চেয়ে স্থানীয় খবর বেশী গুরুত্ব দিয়ে প্রকাশ করা উচিৎ। সেই সাথে কমিউনিটির খবর আরো বেশী কভার করা দরকার বলে তিনি মন্তব্য করেন। এছাড়া বক্তারা ইফতার মাহফিলের গুরুত্ব অনুধাবন করে সবার মধ্যে সৌহার্দ্য-সম্প্রীতি বৃদ্ধির মাধ্যমে পেশাগত মর্যাদা আরো বৃদ্ধি করার উপর গুরুত্বারোপ করেন। সিটির জ্যাকসন হাইটস্থ প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে (সাপ্তাহিক দেশবাংলা-বাংলা টাইমস মিলনায়তন) গত ৪ জুলাই শুক্রবার ইফতার মাহফিল আয়োজন করা হয়। ক্লাবের সভাপতি, সাপ্তাহিক বাংলা পত্রিকা’র সম্পাদক এবং টাইম টিভি’র সিইও আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক ও বার্তা সংস্থা ইউএনএ সম্পাদক এবিএম সালাহউদ্দিন আহমেদ।
মাহফিলে প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শিহাবুদ্দীন কিসলু’র পিতা মোহাম্মদ সদরুদ্দীন ও নিউইয়র্ক থেকে সম্প্রচারিত অধুনালুপ্ত টিবিসি টিভি’র প্রতিষ্ঠাতা ডা. রাজীব খানের অকাল ইন্তেকালে বিশেষ মুনাজাত পরিচালনা করেন ক্লাবের সাবেক কোষাধ্যক্ষ ও সাপ্তাহিক বাংলাদেশ’র সিনিয়র রিপোর্টার মমিনুল ইসলাম মজুমদার।
মাহফিলে প্রবীণ সাংবাদিক, অধুনালুপ্ত সাপ্তাহিক প্রবাসী’র সম্পাদক সৈয়দ মোহাম্মদ উল্লাহ ছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখেন ক্লাবের সিনিয়র সহ সভাপতি ও সাপ্তাহিক রানার-এর প্রধান সম্পাদক তাসের মাহমুদ, সহ সভাপতি ও আইঅন বাংলাদেশ টিভি’র পরিচালক রিমন ইসলাম, সাবেক সভাপতি ও সাপ্তাহিক দেশবাংলা/বাংলা টাইমস’র প্রধান সম্পাদক ডা. চৌধুরী সরোয়ারুল হাসান, সাবেক সহ সভাপতি ও সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ডা. ওয়াজেদ এ খান। ইফতার মাহফিলে প্রেসক্লাবের কর্মকর্তা ও সদস্যদের মধ্যে উপদেষ্টা যথাক্রমে মনজুর আহমদ ও মঈনুদ্দীন নাসের, সাবেক সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক বাংলা পত্রিকা’র বিশেষ প্রতিনিধি শেখ সিরাজুল ইসলাম, যুগ্ম সম্পাদক ও সাপ্তাহিক দেশবাংলা’র নির্বাহী সম্পাদক আলমগীর সরকার, সাপ্তাহিক বাংলা পত্রিকা’র বার্তা সম্পাদক হাবিবুর রহমান, সাপ্তাহিক দেশ অর্থনীতি/দেশ মাতৃকা’র সম্পাদক এবিএম সালেউদ্দিন, এনটিভি ইউএসএ’র প্রযোজক (অনুষ্ঠান) আবীর আলমগীর, বাংলা টাইমস’র নির্বাহী সম্পাদক সন্্জীবন সরকার, সাপ্তাহিক রানার-এর চীফ রিপোর্টার আজাদ আহমেদ ও সহযোগী সদস্য সাকিনা ডেনী উপস্থিত ছিলেন।
এছাড়া আমন্ত্রিত অতিথিদের মধ্যে বিশিষ্ট শিক্ষাবীদ অধ্যাপিকা রওশনারা নুরুন্নাহার, দৈনিক মানব জমিন-এর উপ সম্পাদক মনির হায়দার, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর দপ্তর সম্পাদক ইমরান আনসারী, টোটাল ক্যাবল-এর অন্যতম স্বত্তাধিকারী আহমেদুল বরো ভূঁইয়া পুলক, সাপ্তাহিক জন্মভূমি সম্পাদক রতন তালুকদার, সাপ্তাহিক প্রবাস’র প্রধান সম্পাদক সৈয়দ ওয়ালিউর রহমান, সাপ্তাহিক রানার-এর সম্পাদক এনামুর রেজা দীপু, সাপ্তাহিক বাংলা পত্রিকা ও টাইম টিভি’র বিশেষ প্রতিনিধি আবিদুর রহীম, সিনিয়র রিপোর্টার শিবলী চৌধুরী কায়েস সহ সৈয়দ ইলিয়াস খসরু, বেলাল আহমেদ, সামিউল ইসলাম, আনোয়ার হোসেন বাবু, মাসিক প্রবাস বিনোদন-এর সম্পাদক মাহবুব হাসান, বিশিষ্ট উপস্থাপক ও বিশ্ব সাহিত্য কেন্দ্র নিউইয়র্কের নির্বাহী পরিচালক আশরাফুল হাসান বুলবুল, বিশিষ্ট সঙ্গীত শিল্পী শহিদুল সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন রেহানা হাসান, শাহনাজ মাহমুদ, বিশ্ব সাহিত্য কেন্দ্র নিউইয়র্কের পরিচালক (অনুষ্ঠান) মাহফুজা আহমেদ প্রমুখ।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!