Tuesday, 10 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত: মনোয়ার সভাপতি মোমিন সাধারণ সম্পাদক

অনলাইন ডেস্ক পঠিত: 9 বার

প্রকাশিত: November 21, 2023 | 10:31 PM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে মনোয়ারুল ইসলাম মনোয়ার সভাপতি ও মোমিনুল ইসলাম মজুমদার মোমিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। ১৯ নভেম্বর রোববার নিউইয়র্কের জ্যাকসন হাইটসের একটি পার্টি হলে সাধারণ সভা শেষে ২০২৪-২০২৫ সালের কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ক্লাবের ৭৬জন ভোটারের ৭০ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
ক্লাবের ভোটারদের ভোটে নির্বাচিতরা হলেন মনোয়ারুল ইসলাম (সাপ্তাহিক আজকাল/নিউইয়র্ক কাগজ), সহ সভাপতি- শেখ সিরাজুল ইসলাম (সাপ্তাহিক বাংলা পত্রিকা), সাধারণ সম্পাদক- মোমিনুল ইসলাম মজুমদার মোমিন (সাপ্তাহিক বাংলাদেশ/বিএনিউজ২৪.কম), সহ সাধারণ সম্পাদক- আলমগীর সরকার (সাপ্তাহিক দেশবাংলা), অর্থ সম্পাদক- রশীদ আহমদ (ইয়র্ক বাংলা), সাংগঠনিক সম্পাদক-ইলিয়াস খসরু (টাইম টেলিভিশন), দপ্তর ও প্রচার সম্পাদক- মাহাথীর ফারুকী (ফ্রিল্যান্স) এবং কার্যকরী সদস্য (৪টি পদ) যথাক্রমে রওশন হক (সাপ্তাহিক প্রথম আলো), এসএম জাহিদুর রহান (নিউজবিডিইউএস.কম), আবিদুর রহীম (টাইম টেলিভিশন) ও মোস্তাফিজুর রহমান (সাপ্তাহিক যুগান্তর)।
সভাপতি পদে সাপ্তাহিক আজকাল ও নিউইয়র্ক কাগজের মনোয়ারুল ইসলাম ৪০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী হক কথা সম্পাদক ও টাইম টিভি’র এবিএম সালাহউদ্দিন আহমেদ পান ৩০ ভোট। সাধারণ সম্পাদক পদে মমিনুল ইসলাম মজুমদার ৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি সাপ্তাহিক মুক্তচিস্তার সম্পাদক ফরিদ আলম পেয়েছেন ২৭ ভোট। নির্বাচনে সহ সভাপতি পদে শেখ সিরাজুল ইসলাম পুনরায় নির্বাচিত হন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী ছিলেন রিমন ইসলাম। সহ সাধারণ সম্পাদক পদে বিজয়ী আলমগীর সরকারের প্রতিদ্বন্দ্বী ছিলেন এস এম সোলায়মান ও শেখ এম খোরশান। অর্থ সম্পাদক পদে রশীদ আহমদ এবং দপ্তর ও প্রচার সম্পাদক পদে মাহাথীর ফারুকী বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনরায় নির্বাচিত হন। সাংগঠনিক সম্পাদক পদে বিজয়ী সৈয়দ ইলিয়াস খসরুর একমাত্র প্রতিদ্বন্দ্বী ছিলেন মিয়া এস আমির পারভেজ। কার্যকরী পরিষদের অপর প্রার্থী ছিলেন ডা. চৌধুরী সারোয়ারুল হাসান।
সাধারণ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবু তাহের এবং নির্বাচন পরিচালনা করেন তিন সদস্যের নির্বাচন কমিশন। এই কমিশনের প্রধান ছিলেন ক্লাবের অন্যতম উপদেষ্টা আনোয়ার হোসেইন মঞ্জু। কমিশনের অপর ২ জন সদস্য ছিলেন সাবেক সহ সভাপতি হাবিব রহমান ও ক্লাব সদস্য এবিএম সালেহ উদ্দিন।
প্রথম পর্বের সাধারণ সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্লাবের সাবেক কোষাধ্যক্ষ আবিদুর রহমান। এরপর স্বাগত বক্তব্য রাখেন সভাপতি আবু তাহের। এসময় মঞ্চে উপবিষ্ট ছিলেন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মাহবুবুর রহমান, উপদেষ্টা মনজুর আহমদ ও আনোয়ার হোসেইন মনজু, সাবেক সভাপতি ডা. চৌধুরী সারোয়ারুল হাসান, ডা. ওয়াজেদ এ খান ও মাহফুজুর রহমান।
এই পর্বে সাধারণ সম্পাদকের রিপোর্ট পেশ করেন মনোয়ারুল ইসলাম মনোয়ার এবং কোষাধ্যক্ষের রিপোর্ট পেশ করেন রশীদ আহমদ। রিপোর্ট দুটি ছাড়াও গঠনতন্ত্র ও সাংগঠনিক বিষেয়ে উপস্থিত সদস্যদের মধ্যে কয়েকজন বক্তব্য রাখেন এবং কার্যকরী পরিষদের পরিধি বৃদ্ধি সহ কয়েকটি প্রস্তাব উত্থাপন করেন। আলোচনায় অংশ নেন দেশবাংলা সম্পাদক ডা. সারোয়ারুল হাসান, সাপ্তাহিক প্রথম আলোর সম্পাদক ইব্রাহিম চৌধুরী খোকন, নিউ নেশনের মাহমুদ খান তাসের, সাপ্তাহিক রানারের জয়নাল আবেদীন, সাংবাদিক ইমরান আনসারী, চৌধুরী এম আলী কাজল ও মিয়া মোহাম্মদ পারভেজ। এই পর্ব সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম।
সাধারণ সভা শেষে দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত নির্বাচনে আগামী ২০২৪-২০২৫ সালের কার্যকরী পরিষদের নতুন কমিটি গঠিত হয়।
নির্বাচন শেষে বিজয়ীদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন বিদায়ী সভাপতি আবু তাহের, সাবেক সভাপতি ডা. ওয়াজেদ এ খান, প্রধান নির্বাচন কমিশনার আনোয়ার হোসেইন মনজু, ক্লাব সদস্য এবিএম সালাহউদ্দীন, মেরি জোবায়দা, কনক সরোয়ার, শেখ এম খোরশান, মোস্তাফিজুর রহমান পারভেজ, আজাদ আহমদ ও মোহাম্মদ আরিফ।

Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV