নিউইয়র্ক মহানগর (উত্তর) বিএনপির উদ্যোগে শহীদ জিয়ার ৮৮তম জন্মবার্ষিকী পালন (ভিডিও সহ)
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্কে শহীদ জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষে নিউইয়র্ক মহানগর (উত্তর) বিএনপি আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ব্রঙ্কসের নিরব রেষ্টুরেন্টে ২৪ জানুয়ারী বুধবার।
অনুষ্ঠানে প্রধান অতিথি কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জিল্লুর রহমান জিল্লু বলেন, বিএনপি দেশে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠার জন্য লড়াই করে যাচ্ছে। যে গণতন্ত্র ও ভোটাধিকারের জন্য ১৯৭১ সালে দেশের মানুষ রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছিলো। সেখানে আওয়ামী লীগ জনগনের ভোটের অধিকার হরণ করে সারা দেশে স্বৈরাচারী শাসন কায়েম করেছে। এমন অবস্থা দেখার জন্য ৭১ সালে মানুষ রক্ত দিয়ে দেশ স্বাধীন করেননি। তিনি বলেন, যতদিন পর্যন্ত দেশে আইনের শাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠা না হবে ততোদিন পর্যন্ত বিএনপি লড়াই-সংগ্রাম চালিয়ে যাবে। হামলা-মামলা কিংবা হত্যা করে বিএনপিকে রাজপথের আন্দোলন থেকে সরানো যাবে না।
সংগঠনের আহবায়ক আহবাব চৌধুরী খোকনের সভাপতিত্বে ও সদস্য সচিব ফয়েজ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান বক্তা ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির প্রাক্তন কোষাধ্যক্ষ জসিম উদ্দিন ভূইয়া, বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মনসুর আহমদ, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক সম্পাদক সাইফুর খান হারুন, কেন্দ্রীয় সদস্য খোরশেদ আলম, বিএনপি নেতা এজিএম জাহাঙ্গীর হোসাইন, ইমরান শাহ রন, আব্দুর রহিম, আনোয়ার জাহিদ, শাহ কামাল উদ্দিন, আনোয়ারুল আলম ভূইয়া, লিয়াকত আলী, মোহাম্মদ সোলেমান প্রমুখ।
অনুষ্ঠানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তাঁর কনিষ্ঠ পুত্র আরাফাত রহমানের রুহের মাগফেরাত কামনা এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দোকার মোশাররফ হোসেনের রোগ মুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা মইনুল ইসলাম।
অনুষ্ঠানে জসিম ভূইয়া বলেন ৭১ সালে শহীদ জিয়া স্বাধীনতা ঘোষণা না দিলে দেশ স্বাধীন হতো না। অথচ আওয়ামী লীগ এখন শহীদ জিয়াকে অস্বীকার করে দেশের স্বাধীণতা সংগ্রামের ইতিহাসকে বিকৃত করতে চায়। অনুষ্ঠানে বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.








